দুর্ঘটনার পরের মুহূর্তের চাঞ্চল্যকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
.jpeg.webp)
দুর্ঘটনার পরের ছবি
শেষ আপডেট: 15 September 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দিল্লির ধৌলা কুয়াঁর কাছে রিং রোডে ভয়াবহ দুর্ঘটনায় (Delhi Ring Road accident) প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সিনিয়র আধিকারিক নবজ্যোত সিং (৫২) (Navjyot Singh accident
)। তাঁর স্ত্রী সন্দীপ কৌর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে যখন তাঁদের মোটরবাইককে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ (Delhi BMW accident)। রাস্তায় ছিটকে পড়েন দুজনই।
নবজ্যোত সিং অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স–এর ডেপুটি সেক্রেটারি ছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে বাংলা সাহিব গুরুদ্বার থেকে ফিরছিলেন। সেই সময় ধৌলা কুয়াঁর রিং রোড সংলগ্ন কান্ত মেট্রো স্টেশনের কাছে তাঁদের মোটরবাইককে সজোরে ধাক্কা মারে বিএমডব্লিউ গাড়িটি।
দুর্ঘটনার পরের মুহূর্তের চাঞ্চল্যকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, রাস্তায় উলটে আছে বিএমডব্লিউটি, চারপাশে আতঙ্কে চিৎকার করছে পথচারীরা। কেউ কেউ গাড়ি থেকে আহতদের বার করার চেষ্টা করছেন।
An uncontrolled BMW ran over the Deputy Secretary. See the first video after the accident#Delhi #DelhiPolice #RoadSafety #Accident #NEWS #viralvideo pic.twitter.com/ZiaUWFcVbT
— Manasi (@Manasisplaining) September 15, 2025
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। গাড়ির চালককে চিহ্নিত করার চেষ্টা করছে তারা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দম্পতিকে নিয়ে যাওয়া হয়েছিল জিটি বি নগরের নুলাইফ হাসপাতালে। চিকিৎসা শুরু হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যান নবজ্যোত। তাঁর ছেলের অভিযোগ, দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একাধিক হাসপাতাল থাকলেও ১৭ কিলোমিটার দূরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বাবা-মাকে। গাড়ির মহিলা চালক নিজেও আহত হয়েছিলেন, কিন্তু হাসপাতাল তাঁর কোনও খোঁজ জানাতে চাইছে না। বরং মিথ্যা মেডিকো-লিগ্যাল রিপোর্ট বানানোর চেষ্টা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিএমডব্লিউ চালাচ্ছিলেন গগনপ্রীত নামে এক মহিলা। গাড়িতে তাঁর স্বামী পরিক্ষিতও উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর গগনপ্রীত ও পরিক্ষিত আহত দম্পতিকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনাস্থলে ফেলে রাখা বিএমডব্লিউ ও বাইক উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরীক্ষা করেছে অপরাধদমন শাখা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় রিং রোডের যান চলাচল। পরে ক্ষতিগ্রস্ত যান সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।