Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লির রিং রোডে ভয়াবহ দুর্ঘটনা, বিএমডব্লিউ-র ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের যুগ্ম সচিবের

গুরুদ্বারা বাংলাসাহিব থেকে বাইকে করে ফিরছিলেন নবত্যোজ সিং ও তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ। রাস্তায় ছিটকে পড়েন দুজনই।

দিল্লির রিং রোডে ভয়াবহ দুর্ঘটনা, বিএমডব্লিউ-র ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের যুগ্ম সচিবের

নবত্যোজ সিং

গার্গী দাস

শেষ আপডেট: 15 September 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রিং রোডে ভয়াবহ দুর্ঘটনা। বিএমডব্লিউ-র ধাক্কায় প্রাণ গেল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব নবত্যোজ সিংয়ের (৫২)। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী সন্দীপ কৌর। রবিবার কান্ত মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনাটি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুদ্বারা বাংলাসাহিব থেকে বাইকে করে ফিরছিলেন নবত্যোজ সিং ও তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ। রাস্তায় ছিটকে পড়েন দুজনই।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দম্পতিকে নিয়ে যাওয়া হয় জিটি বি নগরের নুলাইফ হাসপাতালে। চিকিৎসা শুরু হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যান নবত্যোজ। তাঁর ছেলের অভিযোগ, দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একাধিক হাসপাতাল থাকলেও ১৭ কিলোমিটার দূরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বাবা-মাকে। গাড়ির মহিলা চালক নিজেও আহত হয়েছিলেন, কিন্তু হাসপাতাল তাঁর কোনও খোঁজ জানাতে চাইছে না। বরং মিথ্যা মেডিকো-লিগ্যাল রিপোর্ট বানানোর চেষ্টা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিএমডব্লিউ চালাচ্ছিলেন গগনপ্রীত নামে এক মহিলা। গাড়িতে তাঁর স্বামী পরিক্ষিতও উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর গগনপ্রীত ও পরিক্ষিত আহত দম্পতিকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনাস্থলে ফেলে রাখা বিএমডব্লিউ ও বাইক উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরীক্ষা করেছে অপরাধদমন শাখা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় রিং রোডের যান চলাচল। পরে ক্ষতিগ্রস্ত যান সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


```