Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অমানবিক! দুর্ঘটনাগ্রস্তকে ফেলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে দুধ লুঠতে ব্যস্ত মানুষ, ভাইরাল ভিডিও

যেন এই এক মওকা পাওয়া গিয়েছে, ফ্রি-তে যা পাওয়া যায়! কেউ বোতলে ভরছেন, কেউ আবার সরাসরি আঁজলা ভরে চুমুক দিচ্ছেন অমৃতে। 

অমানবিক! দুর্ঘটনাগ্রস্তকে ফেলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে দুধ লুঠতে ব্যস্ত মানুষ, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও-র সেই অংশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 September 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: অমানবিকতার চরম নজির দেখল সোশ্যাল মিডিয়া (social media viral video)। উল্টে গিয়েছে দুধের গাড়ি (overturned milk van in patna)। দুর্ঘটনাগ্রস্তকে সাহায্য করার বদলে পড়তে থাকা দুধ ‘লুঠ’ করতে ব্যস্ত আশপাশের মানুষ (people loot milk form overturned tanker)। পাটনার এই ঘটনায় ছি ছি পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজনের মোবাইলে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুধ ভর্তি ট্যাঙ্কার উলটে পড়ে রয়েছে ব্যস্ত রাস্তায়। রাস্তা ভেসে যাচ্ছে দুধে। আশপাশে নিজের মতো ছুটে চলেছে গাড়ি। তার মধ্যেই চোখে পড়তে বাধ্য এক হৃদয়বিদারক দৃশ্য। ট্যাঙ্কার থেকে বেরতে থাকা দুধ লুটে নিতে বালতি, বোতল নিয়ে হাজির হয়েছেন অনেক মানুষ। জড়ো হয়েছেন বাচ্চা থেকে বয়স্ক, অনেকেই।

যেন এই এক মওকা পাওয়া গিয়েছে, ফ্রি-তে যা পাওয়া যায়! কেউ বোতলে ভরছেন, কেউ আবার সরাসরি আঁজলা ভরে চুমুক দিচ্ছেন অমৃতে। কেউ কেউ আবার ভিডিও করছেন এই অবাক করা ঘটনার।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, এই ঘটনা পাটনার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘দ্য ওয়াল’।

সব থেকে অদ্ভুত ব্যাপার হল, এই ভিডিও দাবি করছে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্তকে সেই চরম অবস্থায় ফেলে রেখে, তাকে সাহায্য করার বদলে ‘লুঠপাটে’ মন দিয়েছেন আমজনতা। উত্তেজিত জনতার আনন্দ এমন পর্যায়ে পৌঁছয়, যে রাস্তায় ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়। ব্যস্ত রাস্তায় ঘটা এই ঘটনা অচলাবস্থায় ট্রাফিক সামলাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। শুধু তাই নয়, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে উদ্ধার করতেও বেশ সময় লেগে যায়, অন্তত এমনটাই দাবি করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট।
ভিডিওটি এর মধ্যেই প্রায় ৩৭ হাজার ভিউ পেয়েছে ইনস্টাগ্রামে।

পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই নিজেদের মতামত লিখেছেন। কেউ কেউ দুধ খাওয়া বা বোতলে ভরার সপক্ষে যুক্তিও দিয়েছেন। তাঁরা বলছেন, ‘ট্যাঙ্কার থেকে দুধ পড়ে যাওয়া তো আটকানো যাবে না! ওঁরা তো এই ঘটনাটিকে ঠিকঠাক কাজে লাগিয়েছেন।’ এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন অনেকেই। কেউ আবার যিনি ভিডিও করেছেন, তাঁর ‘উচিত কাজ’ মনে করিয়ে দিয়েছেন। কেউ আবার গোটা ঘটনাটিকেই মজার দিকে ঘুরিয়ে দিয়েছেন।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আবারও উস্কে দিয়েছে অমানবিকতার চরম এক নিদর্শন। দুর্ঘটনা ঘটলে প্রাথমিক কর্তব্য ঠিক কী, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে মানবিকতার এই পতনে বেশ বিরক্তই হয়েছে নেটপাড়া।


```