Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বুধবার ফের কৃষকদের দিল্লি চলো, রাজধানীর সীমানায় পুলিশ প্রাচীর

বুধবার কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ফের শুরু হচ্ছে। এই দফায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উ্ত্তর প্রদেশের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যের কৃষকদের আন্দোলনে সামিল হওয়ার কথা। 

বুধবার ফের কৃষকদের দিল্লি চলো, রাজধানীর সীমানায় পুলিশ প্রাচীর

শেষ আপডেট: 6 March 2024 09:10

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিনের বিরতির পর বুধবার কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ফের শুরু হচ্ছে। এই দফায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উ্ত্তর প্রদেশের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যের কৃষকদের আন্দোলনে শামিল হওয়ার কথা। 

আন্দোলনরত কৃষকদের দুই সংগঠন কিসান মোর্চা এবং সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক)-এর নেতারা ঘোষণা করেছেন, বুধবার তাঁরা রাজধানীর মাটি স্পর্শ করবেনই। কোনও বাধা মানবেন না। 

 গতমাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনের মূল দাবি ফসলের ন্যায্য মূল্য। কৃষক সংগঠনগুলির দাবি, আইন করে ন্যুনতম ক্রম মূল নির্ধারণ করে দিতে হবে। এই ব্যাপারে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে। ১০ মার্চ কৃষক সংগঠনগুলি দেশব্যাপী রেল রোকো কর্মসূচি নিয়েছে। 

অন্যদিকে, দিল্লির চারপাশে পুলিশের প্রাচীর তৈরি করেছে লাগোয়া চার রাজ্য হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং রাজস্থান। এছাড়া দিল্লি পুলিশ তো আছেই। রাজধানীর মেট্রো রেলের গেটগুলিতেও ব্যাপর কড়াকড়ি শুরু হয়েছে। নিত্যযাত্রীদের ফাঁকে আন্দোলনকারীরা যাতে মেট্রোর প্ল্যাটফর্মে ঢুকে পড়তে না পারে সে দিতে সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশের। 

তবে সিংম্ভি এবং টিকরি সীমান্তেই প্রহরার বেশি। পর পর লোহার ব্যরিকেড বসানো হয়েছে কৃষকদের আটকাতে। আগের তিন দফায় আন্দোলনকারীরা ব্যরিকেড ভেঙে ফেললে পুলিশ নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাতে বেশ কয়েকজন অসুস্থ হন। এক তরুণ বিক্ষোভকারী নিহত হয়েছেন। অসুস্থ হয়ে মারা গিয়েছেন এক বয়স্ক কৃষকও।


```