Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সকালে কেন্দ্রের সঙ্গে বৈঠক, বিকেলে অগ্নিগর্ভ পরিস্থিতি, মোহালিতে আটক ডাল্লেওয়ালরা

দীর্ঘ ৫৪ দিন অনশনের পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফসলের সহায়ক মূল্য নিয়ে আশ্বাস পাওয়ার পর চিকিৎসা পরিষেবা নিতে রাজি হন ডাল্লেওয়াল।

সকালে কেন্দ্রের সঙ্গে বৈঠক, বিকেলে অগ্নিগর্ভ পরিস্থিতি, মোহালিতে আটক ডাল্লেওয়ালরা

শেষ আপডেট: 19 March 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: খনৌড়ি ও শম্ভু সীমান্তের অভিমুখে যাওয়ার সময় মোহালিতে আটক কৃষকনেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল ও সরওয়ান সিং পান্ধের। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথমে তাঁদের বচসা বাধে, তারপরই ওই দুই কৃষকনেতা-সহ আরও কয়েকজনকে আটক করে পুলিশ।

দীর্ঘ ৫৪ দিন অনশনের পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফসলের সহায়ক মূল্য নিয়ে আশ্বাস পাওয়ার পর চিকিৎসা পরিষেবা নিতে রাজি হন ডাল্লেওয়াল। ফেব্রুয়ারিতে সরকারের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নামেন।

বুধবার ডাল্লেওয়াল-পান্ধের ছাড়াও কৃষকনেতা অভিমন্যু কোহার, কাকা সিং কোটদাকেও আটক করেছে পুলিশ। এমএসপির (ন্যূনতম সহায়ক মূল্য) আইনি নিশ্চয়তা, ঋণ মাফ, কৃষক ও কৃষি শ্রমিকদের জন্য পেনশন, বৈদ্যুতিক শুল্ক বৃদ্ধি না করা, কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার, ২০২১ সালের লখিমপুর খেরি হিংসার ঘটনায় ন্যায় বিচার, ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন পুনর্বহাল, ২০২০-২১ সালে কৃষক আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, এই দাবিগুলি সরকারের থেকে ছিনিয়ে নিতে লড়াই চালাচ্ছেন কৃষকরা। 

বুধবার সকালেই সপ্তম দফায় বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কৃষকদের নেতাদের সঙ্গে পঞ্জাবের চণ্ডীগঢ়ে আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, শিবরাজ সিং চৌহান ও পীযূষ গয়াল। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইনি গ্য়ারান্টি-সহ ওই দাবিগুলি নিয়ে কথা বলেন তাঁরা। বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, পরবর্তী বৈঠক ৪ মে। বোঝা যায়, আজকের বৈঠকে সমাধান সূত্র বের হয়নি। 


```