Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আফগানিস্তানে ভারতীয়দের আটকে রেখে দুর্ব্যবহার? সোশ্যাল মিডিয়ার পোস্টে শোরগোল

সম্প্রতি ভারত সফরেও এসেছিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি। দুই রাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েই তিনি গেছেন।

আফগানিস্তানে ভারতীয়দের আটকে রেখে দুর্ব্যবহার? সোশ্যাল মিডিয়ার পোস্টে শোরগোল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 October 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান ও ভারতের (Afghanistan India Relations) সম্পর্কের সমীকরণ অনেকটাই পাল্টেছে বর্তমানে। সম্প্রতি ভারত সফরেও এসেছিলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি (Amir Khan Muttaqi)। দুই রাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েই তিনি গেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে খুব জল্পনা এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও ভারত সরকারের পরিষ্কার কথা - এটি ভুয়ো (Fake)।

সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, তালিবান সরকারের অধীনে আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের (Indians), বিশেষত মুসলমান ও কিছু হিন্দুর সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে! পোস্টে আরও লেখা হয় - ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহার কেন? আফগানরা ভুলে যাচ্ছে যে ভারত তাদের ১০ বিলিয়ন ডলার সাহায্য করেছে। তাই নিজেদের সীমার মধ্যে থাকা উচিত।

কিন্তু এই দাবি যে পুরোপুরি ভুয়ো এবং মিথ্যে রটনা (Fake Post) তা জানিয়েছে পিআইবি। সরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, যেখান থেকে এই পোস্টটি করা হয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলটিই নকল এবং উল্লিখিত তথ্যের কোনও ভিত্তি নেই।

সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি। সেই বৈঠকে আফগানিস্তানের স্থিতিশীলতা, উন্নয়ন ও মানবিক সহায়তার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জয়শঙ্কর জানান, আফগানিস্তানে ভারত ছয়টি নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে, যার বিস্তারিত পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ সংযোগ বৃদ্ধি।

বৈঠকে জয়শঙ্কর আফগান বিদেশমন্ত্রীর হাতে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০টি অ্যাম্বুলেন্সের মধ্যে পাঁচটির প্রতীকীভাবে হস্তান্তরও করেন। পাশাপাশি ভারত প্রতিশ্রুতি দেয় নতুন MRI ও CT স্ক্যান মেশিন, টিকা ও ক্যানসারের ওষুধ পাঠানোরও।

এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘাত প্রবলতর হয়েছে। পাকিস্তান আবার দাবি করেছে, ভারতই আফগানিস্তানের কাঁধে বন্দুক রেখে এই সংঘাতে মদত দিয়েছে। নয়াদিল্লির পাশাপাশি আফগান সরকারও এই দাবির বিরোধিতা করেছে। তাঁদের স্পষ্ট কথা, ভারতের কোনও ভূমিকাই নেই এই বিষয়ে। বরং নিজেদের জমি এবং জল নিয়ন্ত্রণে আফগানিস্তান স্বাবলম্বী।

এই আবহে আবার ভারতের পন্থা নিয়ে আফগানিস্তানও পাকিস্তানে জল ছাড়া বন্ধ করার কথা ভেবেছে। ইতিমধ্যে নদীবাঁধ নির্মাণও শুরু করে দিয়েছে তারা। ভারত জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি বাতিল করে। আর সীমান্ত সংঘাতকে সামনে রেখে আফগানিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। 


```