Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সলমান খানকে 'জঙ্গি' তকমা দিল পাকিস্তান! বালুচিস্তান ইস্যুতে অভিনেতার মন্তব্যে চরমে বিতর্ক

বিশ্লেষকরা বলছেন, সলমান আসলে বালুচিস্তানকে আলাদা দেশ হিসেবে নয়, বরং সেখানে থেকে সৌদি আরবে কাজ করতে আসা মানুষের প্রসঙ্গেই বলেছিলেন। তাঁর মন্তব্যের অর্থ বিকৃত করাতেই তৈরি হয় এই বিভ্রান্তি।

সলমান খানকে 'জঙ্গি' তকমা দিল পাকিস্তান! বালুচিস্তান ইস্যুতে অভিনেতার মন্তব্যে চরমে বিতর্ক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 October 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের রাজধানী রিয়াধে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার সলমান খান (Salman Khan)। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতেই শুরু হয় বিতর্ক। তাঁর একটি মন্তব্য ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর সেই মন্তব্যের জেরেই পাকিস্তান নাকি তাঁকে ‘জঙ্গি' ঘোষণা করে ফেলেছে। কিন্তু আসল ঘটনা কী?

রিয়াধে আয়োজিত ওই অনুষ্ঠানে সলমান খান বলিউড-সহ ভারতের আঞ্চলিক চলচ্চিত্র নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালয়ালম- যে কোনও ভারতীয় ভাষার ছবিই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান-সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়।"

এই বক্তব্যে বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক। কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, পাকিস্তান সরকার নাকি সলমানের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাঁকে ওই দেশে 'নিষিদ্ধ' করেছে, এমনকি ‘সন্ত্রাসবাদী’ তকমাও দিয়েছে। সেই অনুষ্ঠানের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তবে তদন্ত করে দেখা গেছে, এই দাবির কোনও সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি। পাক সংবাদমাধ্যমগুলিও এ বিষয়ে কোনও প্রতিবেদন প্রকাশ করেনি। আসলে, সলমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব।

ঘটনার সূত্রপাত হয় নাসির আজিম নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পোস্ট করা ভিডিও-র মাধ্যমে। ১৬ অক্টোবর তিনি সলমানের বক্তব্যের একটি ক্লিপ পোস্ট করে দাবি করেন, অভিনেতা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেছেন। এরপরই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে।

বিশ্লেষকরা বলছেন, সলমান আসলে বালুচিস্তানকে আলাদা দেশ হিসেবে নয়, বরং সেখানে থেকে সৌদি আরবে কাজ করতে আসা মানুষের প্রসঙ্গেই বলেছিলেন। তাঁর মন্তব্যের অর্থ বিকৃত করাতেই তৈরি হয় এই বিভ্রান্তি।

বর্তমানে সলমান বা তাঁর টিমের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, সৌদি আরবে তাঁর উপস্থিতির ভিডিও ও বক্তব্যের পূর্ণ সংস্করণ দেখে বোঝা যাচ্ছে, তিনি কেবল ভারতীয় সিনেমার প্রসার ও বৈচিত্র্য নিয়েই কথা বলছিলেন।


```