Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন! 'বেইমানির শাস্তি' লিখে দেহের সঙ্গে তোলা সেলফি পোস্ট স্বামীর

রক্তে ভেসে যাচ্ছে চারদিক, পড়ে থাকা স্ত্রীর মৃতদেহের সামনে বসে একটি সেলফিও তুলল সেই ব্যক্তি (selfie with dead wife)। তা পোস্টও হল সোশ্যাল মিডিয়ায়।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন! 'বেইমানির শাস্তি' লিখে দেহের সঙ্গে তোলা সেলফি পোস্ট স্বামীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 November 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ায় জড়িয়ে পড়েছেন স্ত্রী! সন্দেহের বশে (extramarital affair suspicion) ধারাল অস্ত্র দিয়ে মহিলাকে কুপিয়ে খুন করল স্বামী (Coimbatore murder case)। শুধু তাই নয়, রক্তে ভেসে যাচ্ছে চারদিক, পড়ে থাকা স্ত্রীর মৃতদেহের সামনে বসে একটি সেলফিও তুলল সেই ব্যক্তি (selfie with dead wife)। তা পোস্টও হল সোশ্যাল মিডিয়ায় (social media post)।

এমনই এক নৃশংস এক খুনের ঘটনার সাক্ষী থাকল কোয়েম্বাটুর (Coimbatore)। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বালামুরুগন, তিরুনেলভেলির বাসিন্দা।

পুলিশের অভিযোগ, স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ থেকে স্ত্রী শ্রীপ্রিয়াকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে সে। রক্তাক্ত দেহের পাশে বসে সেলফি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন সন্তানের মা শ্রীপ্রিয়া কাজের সূত্রে কোয়েম্বাটুরে আসেন এবং ব্যক্তিগত কারণবশত একটি মহিলাদের হোস্টেলে থাকতেন। রবিবার সেই হোস্টেলেই হাজির হয় বালামুরুগন। স্ত্রীকে নিয়ে যেতে চাইলে শ্রীপ্রিয়া রাজি হননি। এরপরই দু’জনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়।

অভিযোগ, সেই সময়ই বালামুরুগন লুকিয়ে রাখা একটি দা বার করে শ্রীপ্রিয়ার ওপর চড়াও হয়। মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। পরে তিনি দেহের পাশে বসে থাকেন এবং মোবাইলে সেলফি তুলে সেটি আপলোড করেন বলে তদন্তকারীদের দাবি। ক্যাপশনও দেয়, 'বেইমানির শাস্তি মৃত্যু।' পুলিশ সূত্রে খবর, তারা না পৌঁছনো পর্যন্ত সেখানেই বসেছিল অভিযুক্ত। রথনাপুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালামুরুগনকে গ্রেফতার করে।

কী কারণে এতটা চরম পদক্ষেপ নিল অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নৃশংস ছবি পোস্টের দিকটিও আলাদা করে তদন্ত করা হচ্ছে।


```