পহলগাম হামলার মূল চক্রী পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (TRF) আমেরিকা জঙ্গিদলের তকমা দেওয়ায় খুব খুশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External affairs minister S Jaishankar)।

এই ঘোষণা ভারত-মার্কিন সন্ত্রাসবাদ দমন সহযোগিতার ক্ষেত্রে এক চরম স্বীকৃতি।
শেষ আপডেট: 18 July 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: পহলগাম হামলার মূল চক্রী পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (TRF) আমেরিকা জঙ্গিদলের তকমা দেওয়ায় খুব খুশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External affairs minister S Jaishankar)। জম্মু-কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের ধর্ম বেছে গণহত্যা করার পর হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লস্করের এই ছায়া সংগঠনকে বিদেশি জঙ্গি সংগঠন (FTO) এবং বিশেষভাবে নির্দিষ্ট আন্তর্জাতিক জঙ্গিদল (SDGT) হিসেবে তকমা দিয়েছে।
তারই প্রেক্ষিতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক এক্সবার্তায় লিখেছেন, এই ঘোষণা ভারত-মার্কিন সন্ত্রাসবাদ দমন সহযোগিতার ক্ষেত্রে এক চরম স্বীকৃতি। মার্কিন বিদেশ সচিব (মন্ত্রী) মার্কো রুবিও এবং মার্কিন বিদেশ মন্ত্রকের পদক্ষেপকে প্রশংসা করছি। যে তাঁরা লস্কর-ই-তোইবার লেজুড় দল টিআরএফ-কে Foreign Terrorist Organization (FTO) এবং Specially Designated Global Terrorist (SDGT) হিসেবে চিহ্নিত করেছেন। লস্করের এই লেজুড় সংগঠনই কাশ্মীরের পহলগামে গত ২২ এপ্রিল হামলা চালিয়ে নিরীহ ২৬ জনকে খুন করেছিল। শেষে জয়শঙ্কর লিখেছেন, সন্ত্রাসবাদকে কোনও মতেই বরদাস্ত নয়। হ্যাশট্যাগ অপারেশন সিঁদুর।
বিদেশমন্ত্রীর আগেই ভারতীয় দূতাবাস আমেরিকার এই পদক্ষেপের প্রশংসায় লেখে, ভারত-মার্কিন সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা ক্ষেত্রে এটা এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ওয়াশিংটনস্থিত ভারতীয় দূতাবাসও একই ভাষায় ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছিল। মার্কিন বিদেশ সচিব রুবিও টিআরএফকে লস্কর-ই-তোইবার সামনের সারিতে থাকা ছায়া সংগঠন বলে তকমা দিয়েছেন।
A strong affirmation of India-US counter-terrorism cooperation.
Appreciate @SecRubio and @StateDept for designating TRF—a Lashkar-e-Tayyiba (LeT) proxy—as a Foreign Terrorist Organization (FTO) and Specially Designated Global Terrorist (SDGT). It claimed responsibility for the…— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2025
এই সংগঠনকে জঙ্গিদল বলে ট্রাম্প প্রশাসন বুঝিয়ে দিতে চায় যে, এরা আমাদের জাতীয় নিরাপত্তা বা সুরক্ষা ক্ষেত্রে বিপজ্জনক। আমাদের সরকার সন্ত্রাসবাদকে নিকেশ করতে বদ্ধপরিকর। পহলগাম হামলার সময়ও ট্রাম্প জঙ্গিহানার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছিলেন, এই ঘোষণা সেই প্রতিশ্রুতিরই অঙ্গ। ২০০৮ সালে লস্করের নেতৃত্বে মুম্বই হামলার পর ভারতে সংঘটিত সব থেকে বড় ঘাতক জঙ্গিহানার ঘটনা এটা, বলে উল্লেখ করেছে আমেরিকা।