Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নাগপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১৭! ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

নাগপুরের (Nagpur Blast) কাছে একটি বিস্ফোরক উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ (Nagpur Blast Death)। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ জন।

নাগপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১৭! ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

নাগপুর বিস্ফোরণে মৃত্যু ১৭ জনের

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 March 2026 14:54

দ্য ওয়াল ব্যুরো: নাগপুরের (Nagpur Blast) কাছে একটি বিস্ফোরক উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ (Nagpur Blast Death)। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ জন। রবিবার সকালে কাটোল এলাকার রাউলগাঁওয়ে ‘এসবিএল এনার্জি লিমিটেড’ নামে ওই কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।

কাজের মাঝেই ভয়াবহ বিপর্যয়

রোববার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই বিস্ফোরণটি ঘটে। প্রতিদিনের মতোই শ্রমিকরা তখন কাজে ব্যস্ত ছিলেন। ডেটোনেটর তৈরির প্রক্রিয়ার সময়ই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার সংশ্লিষ্ট ইউনিটের একটি বড় অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, বহুদূর পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ধারকাজ ও প্রশাসনের তৎপরতা

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালে পাঠানো হয়েছে। নাগপুর গ্রামীণের পুলিশ সুপার হর্ষ পোদ্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তদন্ত শুরু হয়েছে।

শোকপ্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে জানান, জেলাশাসক ও পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকাজ চলছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।


```