Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেশকে আগে রাখা উচিত', গণতন্ত্র প্রসঙ্গে রাহুলের মন্তব্যের সমালোচনায় প্রাক্তন মার্কিন আধিকারিক

কলম্বিয়ার এনভিগাডোর ইআইএ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক কাঠামো পরিকল্পিতভাবে আক্রমণের মুখে। 

'দেশকে আগে রাখা উচিত', গণতন্ত্র প্রসঙ্গে রাহুলের মন্তব্যের সমালোচনায় প্রাক্তন মার্কিন আধিকারিক

রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 October 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: কলম্বিয়ার (Colombia) এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা (Congress) রাহুল গান্ধী (Rahul Gandhi) যে মন্তব্য করেছেন তার কার্যত সমালোচনা করলেন প্রাক্তন মার্কিন এক কূটনীতিক (US Ex Official)। তাঁর মতে, ভারতের রাজনৈতিক নেতাদের দলীয় অবস্থান ভুলে দেশের স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা উচিত।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন আধিকারিক রেমন্ড ভিকারি (Raymond Vickery) বলেন, আমেরিকায় যেমন এক সময় রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়েই বিশ্বমঞ্চে মার্কিন মূল্যবোধকে তুলে ধরত, তেমনই ভারতে সব দলেরই উচিত দেশের স্বার্থে একসঙ্গে সওয়াল করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই একতা দেখা যায় না। তিনি যে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতেই এই কথা বলেছেন তা স্পষ্ট।

ভিকারির বক্তব্য, “আমি চাই ভারতীয় নেতারা, সরকারে থাকুন বা বিরোধী শিবিরে, দেশের স্বার্থে ও ভারতীয় মূল্যবোধের পক্ষে কথা বলুন। এতে জাতীয় স্বার্থ আরও সুদৃঢ় হবে।” তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের জাতীয় অগ্রাধিকারগুলিকে কেন্দ্র করে বৃহত্তর দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত।

কলম্বিয়ার (Colombia) এনভিগাডোর ইআইএ বিশ্ববিদ্যালয়ে (EIA University) ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক কাঠামো পরিকল্পিতভাবে আক্রমণের মুখে। তাঁর বক্তব্য, ভারতের শক্তি তার বহুত্বে—বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির সহাবস্থানেই দেশের প্রকৃত পরিচয়। আর গণতন্ত্রই একমাত্র পথ যা সব কণ্ঠকে জায়গা দিতে পারে।

পাশাপাশি চিনের সঙ্গে ভারতের তুলনা করে রাহুল বলেন, চিন যা করে ভারত তা করতে পারে না। ওরা মানুষকে দমন করে একনায়কতন্ত্র কায়েম করে রেখেছে। ভারতীয় কাঠামোয় সেটা মানায় না। একই সঙ্গে ২০১৬ সালের ‘নোটবন্দি’কে ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস সাংসদ দাবি করেন, যে নীতি নিয়ে এই কাজ করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। এর দায় সরকারেরই।

রাহুল দাবি করেন, ভারতের কাঠামোর সঙ্গে একনায়কতন্ত্র মানানসই নয়। কিন্তু সেই পথে হাঁটারই চেষ্টা করা হচ্ছে। বিরোধী শিবিরের কণ্ঠরোধ করা হচ্ছে এবং দুর্বলদের প্রতি আঘাত করা হচ্ছে।

এটাই প্রথম নয়। ২০২৩ সালে ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েও তিনি মোদী সরকারের আমলে গণতন্ত্রের সংকটের অভিযোগ তুলেছিলেন। পরে আমেরিকা সফরেও একই সুর শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলকে আক্রমণ করে বলেছিলেন, বিদেশের মাটি থেকে তিনি দেশকে অপমান করছেন। পাল্টা রাহুল প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী কেন বিদেশে গিয়ে দাবি করেছিলেন যে ৭০ বছরে ভারতে কিছুই হয়নি।

সামগ্রিক বিষয় নিয়েই বিজেপি শিবির সরব হয়েছে। তারা বরাবরই দাবি করে আসে যে, কংগ্রেস বা তার কোনও নেতা দেশের বাইরে গিয়ে দেশের নামে বদনাম করে আসে। এই বারও সেই একই অভিযোগ। 


```