Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হাইকোর্ট বাতিল করলেও শীর্ষ আদালতের রায়ে হরিয়ানায় চাকরি বহাল শিক্ষকদের

পশ্চিমবঙ্গের মতো টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি পাওয়ার ঘটনা দেশের অনেক রাজ্যেই আছে। তারমধ্যে সাড়া ফেলে দেওয়া ঘটনা হরিয়ানায়।

হাইকোর্ট বাতিল করলেও শীর্ষ আদালতের রায়ে হরিয়ানায় চাকরি বহাল শিক্ষকদের

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 22 April 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মতো টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি পাওয়ার ঘটনা দেশের অনেক রাজ্যেই আছে। তারমধ্যে সাড়া ফেলে দেওয়া ঘটনা হরিয়ানায়।

সেখানে শিক্ষক দুর্নীতির মামলায় জেল হয় মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার। তাঁর বিরুদ্ধেই শিক্ষকদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলায় দশ বছর জেল খেটেছে জামিনে মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌতলা ও তাঁর পুত্র। 

সেই মামলাতেই টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকদের বরখাস্ত করার রায় দেয় পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। আদালত নিয়ম ভেঙ্গে চাকরি পাওয়া শিক্ষকদের বেতন ফেরত দিতে বলে। 

হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর চাকরি রক্ষা হয় বরখাস্ত হওয়া শিক্ষকদের। শীর্ষ আদালত প্রথমে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। 

পরে শীর্ষ আদালতে শিক্ষকদের তরফে বলা হয় তাঁরা পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদের  যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন হাইকোর্ট তোলেনি। ফলে তাঁদের চাকরিতে বহাল রাখা হোক।
শীর্ষ আদালত বরখাস্ত শিক্ষকদের চাকরি বহাল রাখে যদিও মামলাটি এখনও চলছে।

ঘটনাটি ২০০০ সালের। হরিয়ানার মুখ্যমন্ত্রী তখন ছিলেন ওম প্রকাশ চৌতালা। অভিযোগ ছিল, তাঁর নির্দেশেই শিক্ষা দফতর মেরিট লিস্ট বদলে দিয়েছিল। সিবিআই তদন্তে মুখ্যমন্ত্রীর যোগ থাকার অভিযোগ প্রমাণিত হয়। 

রাজ্যের হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি টাকা দিয়ে চাকরি পাওয়া সব শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ বলে নতুন মেরিট লিস্ট তৈরি করতে। তাতে বরখাস্ত শিক্ষকদেরও সুযোগ দেওয়ার কথা বলা হয়। ফলে বহু শিক্ষকের চাকরি রক্ষা হয়। বাকিরা সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত সকলের চাকরি বহাল রাখে। তবে মামলার নিষ্পত্তি হয়নি।


```