কমিশনের দাবি, গত ছ’মাসে ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে ২৮টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবর্তন তারই অংশ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 September 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission's big decision)। আগের তুলনায় এবার আরও সহজ হবে প্রার্থীকে চেনা। ইভিএমের ব্যালট পেপারে এবার থেকে প্রার্থীদের রঙিন ছবি ছাপা হবে (Colored photo of candidate on EVM ballot paper)। সেই সঙ্গে সিরিয়াল নম্বর ও নাম ছাপা হবে বড় ও বোল্ড অক্ষরে।
নতুন এই নিয়ম প্রথম চালু হচ্ছে বিহারের নির্বাচনে। পরে পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যেও তা কার্যকর হবে বলে কমিশন সূত্রের খবর।
কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্যই এই পরিবর্তন। আগের নিয়মে অনেক সময় প্রার্থীর ছবি স্পষ্ট বোঝা যেত না, নামও ছিল ছোট ফন্টে। এবার সেই সমস্যার সমাধান করছে কমিশন।
নতুন নিয়ম অনুযায়ী
ইভিএমে প্রার্থীর রঙিন ছবি থাকবে
ছবির আকার হবে মোট জায়গার তিন-চতুর্থাংশ
সিরিয়াল নম্বর ও প্রার্থীর নাম থাকবে ৩০ ফন্ট সাইজে, বোল্ড অক্ষরে
ইভিএম পেপার হবে ৭০ জিএসএম মাপের
বিধানসভা নির্বাচনের জন্য ব্যবহার হবে গোলাপি রঙের কাগজ
কমিশনের দাবি, গত ছ’মাসে ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে ২৮টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবর্তন তারই অংশ।
আগামী নির্বাচন থেকেই এই নতুন ব্যালট পেপার ব্যবহারের কথা জানানো হয়েছে। বিহার থেকেই শুরু হচ্ছে এই নতুন নিয়মের পথচলা। ভোটারদের কাছে যেন প্রার্থী পরিচিতি স্পষ্ট হয়— সেটাই এবার কমিশনের মূল লক্ষ্য।