Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিমি, অঙ্কুশ, উর্বশী... বেটিং অ্যাপ কাণ্ডে যে তারকাদের তলব করেছে ইডি, কী খুঁজছেন গোয়েন্দারা?

বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসেবে এই বেটিং অ্যাপগুলির (Betting App) ব্যবহার নিয়ে গুগল ও মেটা-র প্রতিনিধিদেরও জেরা করেছে ইডি (ED)।

মিমি, অঙ্কুশ, উর্বশী... বেটিং অ্যাপ কাণ্ডে যে তারকাদের তলব করেছে ইডি, কী খুঁজছেন গোয়েন্দারা?

মিমি, অঙ্কুশ, ঊর্বশী।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 September 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ বেটিং অ্যাপের (Betting App) মাধ্যমে অর্থপাচারের অভিযোগে একাধিক তারকা ক্রিকেটার ও বলিউড অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রতারণা, অর্থ পাচার ও বেআইনি অ্যাপ প্রচারের অভিযোগে দীর্ঘদিন ধরে চলা তদন্তে নতুন নতুন নাম উঠে আসছে।

সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁর জেরা চলে। তার পর মঙ্গলবার আবার তলব করা হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদন যখন ইডি দফতরে অঙ্কুশের জেরা চলছে।

ইডি সূত্রে খবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা ও যুবরাজ সিং-কে এজেন্সির দফতরে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এক প্রাক্তন তারকা শিখর ধাওয়ানকে।

যে সব তারকাদের নোটিস পাঠানো হয়েছে তাঁরা হলেন:

রবিন উথাপ্পা – প্রাক্তন ভারতীয় ডানহাতি ব্যাটারকে ইডি তলব করেছে ২২ সেপ্টেম্বর। ওইদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

যুবরাজ সিং – ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে ২৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। রবিন উথাপ্পার সঙ্গে একই মামলায় তাঁর নামও জড়িয়েছে।

সোনু সুদ – হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোনু সুদকেও এই মামলায় তলব করেছে ইডি। তাঁকে বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে হাজিরা দিতে হবে।

শিখর ধাওয়ান – ৩৯ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ইতিমধ্যেই ইডি জিজ্ঞাসাবাদ করেছে ৪ সেপ্টেম্বর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

সুরেশ রায়না – গত ১৩ আগস্ট তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করে ইডি। অভিযোগ উঠেছে, তিনিও বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

মিমি চক্রবর্তী – অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল ১৬ সেপ্টেম্বর। বেটিং অ্যাপ মামলাতেই তাঁকে হাজিরা দিতে হয়েছে।

উর্বশী রৌতেলা – বলিউড অভিনেত্রীকে ১৬ সেপ্টেম্বরই হাজিরা দিতে ডাকা হয়েছিল। তাঁর নামও এই মামলায় জড়িয়েছে।

লক্ষ্মী মাঞ্চু – দক্ষিণী অভিনেত্রী ১৩ আগস্ট হাজিরা দেন। তাঁর নামও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে উঠে এসেছে।

রানা দাগ্গুবাতি – জনপ্রিয় অভিনেতাকে ইডি তলব করে প্রথমে জুলাই মাসে। তিনি হাজিরা না দেওয়ায় ১১ আগস্ট তাঁকে জেরা করা হয়।

প্রকাশ রাজ – চারজন অভিনেতার মধ্যে অন্যতম, যাঁদের ইডি ডেকেছিল। তিনি ৩০ জুলাই হাজিরা দেন এবং ৪ ঘণ্টা ধরে জেরা করা হয়। পরে সাংবাদিকদের জানান, তিনি ২০১৬ সালে একটি কাজ করেছিলেন, তবে অর্থ নেননি।

বিজয় দেবরাকোণ্ডা – ৬ আগস্ট হাজিরা দেন জনপ্রিয় এই অভিনেতা। পরে সাংবাদিকদের বলেন, তিনি কেবলমাত্র বৈধ গেমিং অ্যাপ ‘A23’-এর প্রচার করেছিলেন, অবৈধ বেটিং প্ল্যাটফর্মের নয়।

শুধু তারকাই নয়, বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসেবে এই বেটিং অ্যাপগুলির ব্যবহার নিয়ে গুগল ও মেটা-র প্রতিনিধিদেরও জেরা করেছে ইডি। জুলাই মাসে গুগলের এক প্রতিনিধির জবানবন্দি রেকর্ড করা হলেও মেটার প্রতিনিধি হাজিরা দেননি।

ইডির দাবি, বহুবার নিষিদ্ধ হওয়ার পরও নাম পাল্টে আবারও বাজারে ফিরেছে এইসব বেটিং অ্যাপ। প্রচারে ব্যবহৃত হয়েছে নামীদামি তারকাদের। তাঁদের উপস্থিতি এবং প্রচারকে হাতিয়ার করেই অ্যাপগুলির বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়েছিল বলে অভিযোগ।

অভিনেতা-অভিনেত্রী থেকে প্রাক্তন ক্রিকেটার— একাধিক তারকার নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ বেটিং অ্যাপকে কেন্দ্র করে ইডির তদন্ত যে আরও গভীর হচ্ছে, তা স্পষ্ট।


```