Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কর্নাটক-মহারাষ্ট্রের মতো রাজ্যে এপ্রিলে শুরু হতে পারে SIR, প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল কমিশন

নির্বাচন কমিশন কর্নাটক, মহারাষ্ট্র-সহ ২৩ রাজ্যে এপ্রিল থেকে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) শুরুর ইঙ্গিত দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করতেই এই উদ্যোগ।

 

কর্নাটক-মহারাষ্ট্রের মতো রাজ্যে এপ্রিলে শুরু হতে পারে SIR, প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল কমিশন

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 February 2026 21:28

দ্য় ওয়াল ব্যুরো: বেশ কিছু রাজ্যে এসআইআর অর্থাৎ নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision) চলছে। বাকি রাজ্যে শুরু হতে পারে আগামী এপ্রিল থেকে। যার মধ্যে রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এই পুনর্বিবেচনা প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিতে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কার্যত নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission of India বা ECI)।

বৃহস্পতিবার জারি হওয়া এক চিঠিতে কমিশনের সচিব পবন দিওয়ান (Pawan Diwan) জানান, যত দ্রুত সম্ভব প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হবে, যাতে এপ্রিলেই সহজে রোল আউট করা যায় SIR প্রক্রিয়া।

কমিশন জানিয়েছে, কিছু রাজ্যে ইতিমধ্যেই SIR সংক্রান্ত আগাম কাজ সেরে ফেলা হয়েছে। এবার বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রস্তুতি দ্রুততর করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই তালিকা পুনর্বিবেচনা শুরু করা যায়।

কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে SIR?

এই বিশেষ পুনর্বিবেচনা চালানো হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি (NCT of Delhi), ওড়িশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডে। সব মিলিয়ে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে হবে এই বড়সড় সংশোধন অভিযান।

কেন গুরুত্বপূর্ণ এই SIR?

কমিশনের মতে, এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনায় নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা, পুরনো নাম যাচাই করা, অযোগ্য বা অকার্যকর এন্ট্রি বাদ দেওয়া—সবটাই হবে একসঙ্গে। ভবিষ্যতের নির্বাচনগুলোকে সামনে রেখে ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও আপডেট করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

আরও বড় কারণ অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। কমিশন স্পষ্ট জানিয়েছে, SIR-এর অন্যতম প্রধান উদ্দেশ্য বিদেশি ‘ইল্লিগ্যাল মাইগ্র্যান্ট’দের (illegal migrants) নাম তালিকা থেকে বাদ দেওয়া। বিশেষ করে জন্মস্থান (place of birth) যাচাই করে এই চিহ্নিতকরণ করা হবে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে—বিশেষত বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে যে কড়া পদক্ষেপ চলছে, তার প্রেক্ষিতে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের বক্তব্য, সময়মতো SIR শুরু হলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটাভুটিকে আরও স্বচ্ছ ও নির্ভুল সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে।


```