Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Earthquake: সাত সকালে কেঁপে উঠল দিল্লি, এপিসেন্টার রাজধানীতেই

সোমবার সকালে হালকা ভূমিকম্পে কেঁপে ওঠল দিল্লি। রাজধানীতেই ছিল কম্পনের এপিসেন্টার, আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে।

Earthquake: সাত সকালে কেঁপে উঠল দিল্লি, এপিসেন্টার রাজধানীতেই

ভূমিকম্প (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 19 January 2026 09:22

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাত সকালে দিল্লিতে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। সকাল ৮টা ৪৪ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

এর উৎসস্থল ছিল উত্তর দিল্লি (North Delhi)। ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, অক্ষাংশ ২৮.৮৬ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৭৭.০৬ ডিগ্রি পূর্বে ছিল এটির অবস্থান।

হালকা কম্পনের জেরে দিল্লির কিছু এলাকায় মানুষ ঝাঁকুনি অনুভব করেন। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তাই অল্প মাত্রার কম্পন মাঝেমধ্যেই অনুভূত হয়। এদিনের কম্পনও সেই তালিকাতেই পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```