অভিযুক্ত দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত এবং পরিবারে প্রায়ই অশান্তি করতেন। স্থানীয় বাসিন্দারাও বলেছেন, তাঁকে প্রায়ই মাতাল অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যেত। শিশুটির মায়ের এখন একটাই দাবি, ন্যায়বিচার।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় নিজের ছয় বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh Crime) ব্যক্তির বিরুদ্ধে। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্তর স্ত্রী অর্থাৎ নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে পুলিশ ওই পলাতক ব্যক্তির খোঁজ শুরু করেছে।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার রাতেও একইভাবে মাতাল অবস্থায় বাড়ি ফেরেন। কিন্তু সেদিন কারও সঙ্গে কথা না বলে মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যান (Man assaulted his daughter)। কিছুক্ষণ পর মেয়ের কান্নার আওয়াজ শুনে সন্দেহ হয় মায়ের। তিনি ঘরে ঢুকে দেখেন এবং তাঁর স্বামীকে জঘন্য কাজ করতে হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবেশীরা এগিয়ে আসেন, পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে হাসপাতালে পাঠায়। মদ্যপ অভিযুক্ত সুযোগ পেয়েই তখন পালিয়ে যায়। বিজনৌর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ সংক্রান্ত ধারা এবং ‘পকসো’ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, “অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।”
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত এবং পরিবারে প্রায়ই অশান্তি করতেন। স্থানীয় বাসিন্দারাও বলেছেন, তাঁকে প্রায়ই মাতাল অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যেত। শিশুটির মায়ের এখন একটাই দাবি, ন্যায়বিচার।
ঘটনার পর গোটা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতিতা শিশুর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিকভাবে তাকে স্বাভাবিক করে তুলতে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।