প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই পরীক্ষার ফলে ভারত এখন বিশ্বের সে সব দেশের তালিকায় ঢুকে পড়েছে যাদের নিজস্ব ‘এস্কেপ সিস্টেম’ পরীক্ষা করার উন্নত ক্ষমতা রয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 December 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিমানের সিস্টেমের নিরাপত্তা (Fighter Jet System Security) যাচাইয়ে বড় সাফল্যের দিশা দেখাল ডিআরডিও (DRDO)। চণ্ডীগড়ে (Chandigarh) টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরির (TBRL) রেল ট্র্যাক রকেট স্লেড সুবিধায় পরিচালিত উচ্চগতির রকেট-স্লেড টেস্ট (Rocket Sled Test) সফল হয়েছে। ৮০০ কিমি/ঘণ্টা গতিতে এই পরীক্ষা করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই পরীক্ষার ফলে ভারত এখন বিশ্বের সে সব দেশের তালিকায় ঢুকে পড়েছে যাদের নিজস্ব ‘এস্কেপ সিস্টেম’ (Escape System) পরীক্ষা করার উন্নত ক্ষমতা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ডিআরডিও, বায়ুসেনা, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) এবং হ্যাল (HAL)-কে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এটি দেশের আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
রকেট-স্লেড পরীক্ষায় বিমান-উড়ানের পরিস্থিতি নকল করতে রকেট মোটরচালিত স্লেডকে রেললাইনের ওপর দিয়ে অত্যন্ত উচ্চ গতিতে চালানো হয়। এদিনের পরীক্ষায় LCA বিমানের ফোরবডি অংশ যুক্ত একটি ডুয়াল-স্লেড ব্যবস্থাকে ইনজেকটেড রকেটের মাধ্যমে পর্যায়ক্রমে চালিয়ে নির্দিষ্ট গতিতে পৌঁছানো হয়।
Defence Research and Development Organization (DRDO) has successfully conducted a high-speed rocket-sled test of fighter aircraft escape system at precisely controlled velocity of 800 km/h- validating canopy severance, ejection sequencing and complete aircrew-recovery at Rail… pic.twitter.com/G19PJOV6yD
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) December 2, 2025
পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার আধিকারিক এবং ইনস্টিটিউট অব অ্যারোস্পেস মেডিসিনের বিশেষজ্ঞরা। ব্যবহৃত অ্যানথ্রোপোমরফিক ডামিটিতে সংযুক্ত সেন্সর ইজেকশনের সময় সম্ভাব্য চাপ, ধাক্কাসহ গুরুত্বপূর্ণ সব তথ্য সংগ্রহ করেছে। গোটা প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে অনবোর্ড এবং গ্রাউন্ড-বেসড ক্যামেরায়।
প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, এই ধরণের ‘ডাইনামিক ইজেকশন টেস্ট’ স্থির বা কম গতির ‘নেট টেস্ট’ বা ‘জিরো-জিরো টেস্ট’-এর তুলনায় অনেক বেশি জটিল ও বাস্তবসম্মত, এবং ইজেকশন সিটের কার্যকারিতা যাচাইয়ের প্রকৃত মানদণ্ড।