ইরানে (Iran) মার্কিন সামরিক (US army) হস্তক্ষেপে সায় নেই গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের (US intelligence chief Tulshi Gavard)।

ডোনাল্ড ট্রাম্প ও তুলসি গাবার্ড।
শেষ আপডেট: 19 June 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran) মার্কিন সামরিক (US army) হস্তক্ষেপে সায় নেই গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের (US intelligence chief Tulshi Gavard)। মাকিন সেনেটের কাছে গোপন শুনানিতে তিনি বলেছেন, ইরানের হাতে পরমাণু বোমা (no atomic arms in Iran) থাকার কোনও রিপোর্ট আমেরিকার কোনও গোয়েন্দা সংস্থার কাছে নেই। ওই দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ দেশের সুনাম নষ্ট করবে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ।
সেই খবর জানতে পেরে গোয়েন্দা প্রধানের উপর বেজায় চটেছেন ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের সিচুউশন রুমের বৈঠকে ডাকছেন না গোয়েন্দা প্রধানকে। বুধবার রাতের বৈঠকে তুলসি বৈঠকে ছিলেন না। ট্রাম্পের ইচ্ছায় তুলসির ডেপুটি বৈঠকে অংশ নেন।
ওয়াকিবহাল মহল বলছে, গোয়েন্দা প্রধানকে উপেক্ষা করে যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়ার নজির তেমন নেই। জল্পনা ছড়িয়েছে, তুলসি গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে যেতে পারেন। এমনকী সরিয়েও দিতে পারেন তুলসিকে।
ট্রাম্প যে কঠোর পদক্ষেপ করতে পারেন তেমন আভাস মিলেছে মার্কিন প্রেসিডেন্টের কথায়। তাঁকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, কে কী বলল আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার সিদ্ধান্ত মতো চলব। আমি দেশের প্রেসিডেন্ট। বাকিরা সহকারী।
ট্রাম্পের এই দাম্ভিক মন্তব্যে অবশ্য বিস্মিত নয় মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে ওয়াকিবহাল মহল। তারা মনে করছেন, চিরাচরিত প্রশাসনিক ব্যবস্থার বাইরে গিয়ে দেশ চালাতে চাইছেন তিনি।
তুলসির সঙ্গে বিরোধ এবারই নতুন নয়। এর আগে দিল্লি সফরে এসে তাঁর বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান নিয়ে মন্তব্য হোয়াইট হাউস অনুমোদন করেনি। তুলসির বক্তব্য তাঁর ব্যক্তিগত, এমনই ধারণা দেন হোয়াইট হাউসের মুখপাত্ররা।