Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমির খান, জাভেদ আখতার কি মারাঠি বলেন?' ভাষাবিতর্কের মাঝে প্রশ্ন মহারাষ্ট্রের মন্ত্রীর

মহারাষ্ট্রে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভাষা-রাজনীতি (Language controversy)। এবার ঠানের ভাষাবিতর্ক নিয়ে বিস্ফোরক মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী নীতেশ রানে (Nitesh Rane)।

'আমির খান, জাভেদ আখতার কি মারাঠি বলেন?' ভাষাবিতর্কের মাঝে প্রশ্ন মহারাষ্ট্রের মন্ত্রীর

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 4 July 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভাষা-রাজনীতি (Language controversy)। এবার ঠানের ভাষাবিতর্ক নিয়ে বিস্ফোরক মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী নীতেশ রানে (Nitesh Rane)। এক হিন্দু দোকানদারকে মারাঠি না বলার ‘অপরাধে’ মারধর করা নিয়ে সরব হয়ে প্রশ্ন তুললেন, “আমির খান, জাভেদ আখতার কি মারাঠি বলেন? তাহলে একজন গরিব হিন্দুকে মারা হচ্ছে কেন?”

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) পতাকা গলায় জড়ানো কয়েকজন ঠানের ভায়ান্দারে এক দোকানদারকে হিন্দিতে কথা বলার শাস্তি দিতে চড়-থাপ্পড় মারেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাঁরা দোকানিকে প্রশ্ন করেন, “এই রাজ্যে কোন ভাষা বলা হয়?” উত্তরে দোকানদার বলেন, “সব ভাষাই বলা হয়।” এরপরই তাঁকে বারবার চড় মারা হয়।

ঘটনার পরই রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই আবহেই শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতেশ রানে বলেন, “শুধু হিন্দু বলেই কি তাঁকে মারা হল? সাহস থাকলে যান মুম্বইয়ের নাল বাজার, মহম্মদ আলি রোডে। সেখানকার লোকেদের বলুন মারাঠি বলতে। যারা দাড়ি রাখে, টুপি পরে, তাদের কি মারাঠি বলতে বলেন?”

মন্ত্রীর অভিযোগ, মারাঠি ভাষার দোহাই দিয়ে কিছু নির্দিষ্ট মানুষকে টার্গেট করা হচ্ছে। বলেন "আমাদের সরকার হিন্দুত্বের আদর্শে চলে। কেউ এ ধরনের কাজ করলে, সরকারও তৃতীয় নেত্র খুলবে।"

বস্তুত, মহারাষ্ট্রে এর আগেও একাধিকবার মারাঠি না বলা নিয়ে চরমপন্থী হামলার ঘটনা সামনে এসেছে। এপ্রিল মাসে মুম্বইয়ের পওয়াইয়ে মারাঠি না বলায় এক সিকিউরিটি গার্ডকে মারধর করা হয়। একই মাসে ডোম্বিভলিতে এক মহিলাকে, যিনি শিশুকে কোলে নিয়ে হাঁটছিলেন, শুধুমাত্র ‘এক্সকিউজ মি’ বলার জন্য মারধর করা হয়।

মার্চ মাসেও এমন ঘটনা ঘটে। ওয়রসোভার এক ডি-মার্ট কর্মী মারাঠি না বলে শুধুমাত্র হিন্দি বলার কারণে মার খান। তিনি স্পষ্ট বলেছিলেন, “আমি মারাঠি বলব না, হিন্দিই বলব। যা করার করে নিন।”


```