Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Viral Video: 'মারাঠি বল!' তরুণীকে হেনস্থা যুবকের, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

নেটিজেনদের দাবি, ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক 'দাদাগারি' করছেন। কার্যত হুমকি দিয়ে বলছেন, 'মারাঠি বলতে হবেই।'

Viral Video: 'মারাঠি বল!' তরুণীকে হেনস্থা যুবকের, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 15 May 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: 'মুম্বইতে থেকেও মারাঠি ভাষায় কথা বলতে পার না কেন?' এই প্রশ্ন তুলে তরুণীকে প্রকাশ্য রাস্তায় হেনস্থার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে পাল্টা জবাব দিতেও পিছ পা হননি তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।  

অভিযুক্ত যুবক-ই ভিডিওটি করেছেন। সেখানে তরুণীকে বলা হচ্ছে, 'হিন্দি না মারাঠি ভাষায় কথা বল, মারাঠি না বলতে পারলে মুম্বইতে কেন আছ?' উত্তরে তরুণী বলেন, "আমি মারাঠি বলতে পারি না। বলব না। যদি নাই পারি তাহলে বলব কী করে?"  যুবক আরও একবার প্রশ্ন করেন,"মারাঠি জানো না। মহারাষ্ট্রে (Maharashtra) কেন আছ?" "আমার ইচ্ছে আমি কোথায় থাকব! আমার নিজের বাড়ি আছে এখানে। কারও অনুমতির প্রয়োজন নেই।", সাফ জানান ওই তরুণী।

নেটিজেনদের দাবি, ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক 'দাদাগারি' করছেন। কার্যত হুমকি দিয়ে বলছেন, 'মারাঠি বলতে হবেই।' যদিও দমে যাননি তরুণী। তিনিও সুর চড়িয়ে উত্তর দেন, "মারাঠিতে কথা বলব না, কী করবে? আমার ইচ্ছে আমি কোন ভাষায় কথা বলব।" এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ এক্স ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। তাদের অনেকেই নিজের মতামত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  

একজন লিখেছেন, 'কোনও শহরে থাকলে সেখানকার ভাষা জানা প্রয়োজন। কিন্তু কাউকে এভাবে হেনস্থা করা উচিত নয়।' কেউ লিখেছেন, 'যদি আমরা ভাষাগত অসহিষ্ণুতার এই পথে চলতে থাকি, তাহলে আমাদের নিজেদের দেশেই বিভেদের একটি সূক্ষ্ম রেখা তৈরি হয়ে যাবে।' নেটিজেনদের একাংশের মতে, 'আমরা ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করছি। সকলেরই নিজেদের মতো করে ভারতে থাকার অধিকার রয়েছে।'  

দিন কয়েক আগেই মুম্বইয়ের (Mumbai) একটি ঘটনা সামনে এসেছিল। এক দম্পতি পিৎজা অর্ডার করেছিলেন। ডেলিভারি বয় পিৎজা দিতে এলে তাঁকে শর্ত দেওয়া হয়, মারাঠি ভাষায় কথা না বলতে পারলে টাকা দেওয়া হবে না। বচসায় জড়িয়ে পড়েন দু'পক্ষ। তবে শেষপর্যন্ত টাকা না নিয়েই সেখান থেকে চলে যান ডেলিভারি বয়। এই ভাইরাল ভিডিওতে দম্পতির আচরণকে তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের একাংশ।


```