Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ থেকে ১০০ শতাংশ দাম বৃদ্ধি! দীপাবলিতে ঘুরতে যাওয়ার হিড়িক, নতুন রেকর্ড ছুঁল বিমানভাড়া

আন্তর্জাতিক ক্ষেত্রেও একই ছবি। দুবাই, সিঙ্গাপুর ও লন্ডনের মতো জনপ্রিয় রুটে ভাড়া আগের তুলনায় অনেক বেশি, বিশেষত স্বল্প-দূরত্বের আন্তর্জাতিক যাত্রায়।

৫০ থেকে ১০০ শতাংশ দাম বৃদ্ধি! দীপাবলিতে ঘুরতে যাওয়ার হিড়িক, নতুন রেকর্ড ছুঁল বিমানভাড়া

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 October 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali 2025) সময় ঘুরতে যাওয়ার (Travel) হিড়িক বাড়ে ঠিকই। কিন্তু তার চাইতে যে বিমানভাড়া (Air Ticket Price) বেশি বাড়ে, সেটাও সত্যি। চলতি বছরও ব্যতিক্রম নয়। এই বছরও ফের রেকর্ড ছুঁয়েছে বিমানভাড়া। দেশের নানা রুটে একমুখী টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার টাকায়। ভ্রমণ সংস্থাগুলির দাবি, চাহিদা ব্যাপক বাড়ায় অনেক রুটে ভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

একাধিক অনলাইন ট্র্যাভেল সংস্থা (Travel Portals) জানিয়েছে, জনপ্রিয় বেশ কিছু রুটে টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কোনও ক্ষেত্রে গড় বিমানভাড়া বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। যেমন বেঙ্গালুরু থেকে কানপুর রুটে একমুখী টিকিটের দাম পৌঁছেছে ৪০ হাজার টাকায় (40 Thousand Rupees)।

মুম্বই–পটনা রুটে টিকিটের দাম বেড়ে হয়েছে গড়ে ১৪ হাজার ৫৪০ টাকা, যেখানে আগের দাম ছিল প্রায় ৯ হাজার ৫০০ টাকা। বেঙ্গালুরু–লখনউ রুটে ভাড়া ৬ হাজার ৭২০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৮৯৯ টাকায় পৌঁছেছে। পুনে–নাগপুরে একমুখী ভাড়া দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার টাকা।

অন্য এক ট্রাভেল সংস্থার তরফে জানান হয়েছে, হায়দরাবাদ থেকে কলকাতা (Hydrabad-Kolkata) ও নাগপুর রুটে টিকিটের দাম সাধারণত ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে থাকলেও এবার তা বেড়ে হয়েছে ১১ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকার মধ্যে। হায়দরাবাদ–দিল্লি রুটেও ভাড়া লাফিয়ে উঠেছে ১৮ হাজার ৫০০ টাকায়।

উল্লেখযোগ্যভাবে, দীপাবলির পরদিনের ফ্লাইটগুলিতেই সবচেয়ে বেশি চাহিদা। যেমন তথ্য বলছে, দিল্লি–পটনা রুটে ভাড়া বেড়েছে ১২ হাজার থেকে ২০ হাজার টাকায়, মুম্বই–বারাণসীতে ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকায়, আর দিল্লি–ধর্মশালা রুটে ১১ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকায় পৌঁছেছে।

শুধু এই রুটেই নয়, মুম্বই–দিল্লি ও বেঙ্গালুরু–দিল্লির মতো মেট্রো রুট এবং মুম্বই–গোয়া ও দিল্লি–জয়পুরের মতো অবকাশযাত্রা-নির্ভর রুট এই মরসুমে সবচেয়ে ব্যয়বহুল।

আন্তর্জাতিক ক্ষেত্রেও একই ছবি। দুবাই, সিঙ্গাপুর ও লন্ডনের মতো জনপ্রিয় রুটে ভাড়া আগের তুলনায় অনেক বেশি, বিশেষত স্বল্প-দূরত্বের আন্তর্জাতিক যাত্রায়।

চলতি বছর দেখা গেছে, 'আগে পুজো, পরে ঘোরা' এটাই ট্রেন্ড। পরিসংখ্যান বলছে, ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ফ্লাইট বুকিং বেড়েছে ৬০–৬৫ শতাংশ। ধর্মীয় পর্যটন, উৎসব উপলক্ষে বাড়ি ফেরার জন্যই মূলত এই চাহিদা।

রেল সংস্থাগুলিতেও (Indian Railways) চাপ তীব্র। ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই ১৫০টি বিশেষ ট্রেন চালু করেছে এবং ফিরতি টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে ‘রাউন্ড-ট্রিপ প্যাকেজ’-এর (Round Trip Package) আওতায়।

তথ্য অনুযায়ী, এবার বিদেশ থেকেও ভারতে ফিরছেন বহু মানুষ। দীপাবলির সময় আন্তর্জাতিক যাত্রী আগ্রহ বেড়েছে ৬৭ শতাংশ। প্রধান উৎস দেশ সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

দেশের মধ্যে অযোধ্যা, পাটনা ও লখনউ সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। অযোধ্যায় বুকিং বেড়েছে ১০০ শতাংশেরও বেশি। আধ্যাত্মিক পর্যটনই এর মূল কারণ।

অন্যদিকে, বিদেশে বেড়াতে যাওয়া (Forgien Tour) ভারতীয় পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য দুবাই, বালি, ব্যাঙ্কক, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। অনেক পর্যটক আবার বেছে নিচ্ছেন ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের মতো দীর্ঘ ছুটির গন্তব্যও।

এই দীপাবলিতে ‘স্মার্ট লাক্সারি’ ভ্রমণ (Smart Luxury) বিশেষ জনপ্রিয়। যাত্রীরা বেছে নিচ্ছেন ছোট কিন্তু বিলাসবহুল অভিজ্ঞতা। যেমন, স্থানীয় কটেজ, ডেজার্ট সানসেট, বেয় ক্রুজ বা জিপলাইন। স্পা, ইয়ট সানসেট ও হট-এয়ার বেলুনের মতো উপহারযোগ্য ট্র্যাভেল প্যাকেজের বুকিং বেড়েছে ৪৪ শতাংশ।


```