Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে দু'দেশের সাংস্কৃতিক অঙ্গনে যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা

কূটনীতিতে, বিশেষ করে দুটি দেশের সম্পর্ক নির্ধারণে একটি কথা সবসময়ই বেশ জোর দিয়ে বলা হয়। সেটি হলো 'পিপল টু পিপল রিলেশন' বা 'জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক'। আর, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংস্কৃতি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে দু'দেশের সাংস্কৃতিক অঙ্গনে যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা

শেষ আপডেট: 7 December 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: কূটনীতিতে, বিশেষ করে দুটি দেশের সম্পর্ক নির্ধারণে একটি কথা সবসময়ই বেশ জোর দিয়ে বলা হয়। সেটি হলো 'পিপল টু পিপল রিলেশন' বা 'জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক'। আর, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংস্কৃতি।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন শনিবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একটি উক্তি স্মরণ করে তারিক চয়ন আরও বলেছেন, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিজেদের যেমন বুঝতে পারি, তেমনি একে অন্যকেও বুঝতে পারি। আশা করি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ছাড়াও সব দিক থেকেই এগিয়ে যাবে।


কলকাতার নিউটাউনে 'আর্টস একর - মিউজিয়াম অফ বেঙ্গল মডার্ন আর্ট' আয়োজিত 'আর্ট হাট ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা ছিলেন প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তথা তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ জহর সরকার,‌ সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল, প্রখ্যাত চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত, আর্টস একর এর এক্সিকিউটিভ ট্রাস্টি, বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ।


```