Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মস্থলের গণকবর কাণ্ডে জড়িত থাকার সব অভিযোগই মিথ্যা, SIT-এর তদন্তে আস্থা মন্দির প্রধানের

বিতর্কের মধ্যেই নানা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন ধর্মস্থল মন্দিরের ধর্মীয় প্রধান বীরেন্দ্র হেগড়ে।

ধর্মস্থলের গণকবর কাণ্ডে জড়িত থাকার সব অভিযোগই মিথ্যা, SIT-এর তদন্তে আস্থা মন্দির প্রধানের

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 August 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক গণকবর মামলা নিয়ে নানারকম তথ্য উঠে এসেছে। সম্প্রতি তাতে নাম জড়িয়েছে ধর্মস্থল মন্দিরেরও। অভিযোগ, ওই ঘটনায় মন্দিরের নির্দেশ মেনেই দেহ মাটিচাপা দেওয়া হয়েছে। কিন্তু এর বিতর্কের মধ্যেই নানা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন ধর্মস্থল মন্দিরের ধর্মীয় প্রধান বীরেন্দ্র হেগড়ে।

সৌজন্যা মামলা ঘিরে ওঠা অভিযোগ ও গত দুই দশক ধরে একাধিক খুন, ধর্ষণ ও গণকবর দেওয়ার অভিযোগকে “ভিত্তিহীন ও মিথ্যা” বলে খারিজ করেছেন মন্দিরের ধর্মীয় প্রধান। তিনি জানিয়েছেন, এই অভিযোগের সত্যতা যাচাই করতে কর্নাটক সরকার যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, সেটিকে তিনি স্বাগত জানাচ্ছেন।

SIT ইতিমধ্যেই বিভিন্ন স্থানে খননকার্য চালিয়ে সম্ভাব্য মানুষের দেহাবশেষ খুঁজে দেখেছে। অভিযোগগুলি নতুন করে সামনে এসেছে সৌজন্যা (১৭)-র ন্যায়বিচার দাবিতে আন্দোলনের পর। শ্রী ধর্মস্থল মঞ্জুনাথেশ্বর কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীকে ৯ অক্টোবর, ২০১২ সালে ধর্ষণ ও খুন করা হয়েছিল বলে অভিযোগ।

এক সাক্ষাৎকারে বীরেন্দ্র হেগড়ে বলেন, “এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিষয়গুলি প্রচার করা হচ্ছে, তা নৈতিকভাবে ভুল।”

গৃহমন্ত্রী জি পরমেশ্বর বিধানসভায় জানিয়েছেন, SIT বিষয়টির মূলে পৌঁছবে। তার জবাবে হেগড়ে বলেন, “আমরা প্রথম দিন থেকেই SIT–কে স্বাগত জানিয়েছি। সত্য প্রকাশ্যে আসাই উচিত। অভিযোগ থেকে গেলে তা সমাজের জন্য ক্ষতিকর।”

তিনি দ্রুত তদন্ত শেষ করার আর্জি জানান। বলেন, “আমরা চাই তদন্ত দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা শাস্তি পাক। আমাদের সমস্ত নথি খোলা রয়েছে। SIT যেন নিরপেক্ষভাবে তদন্ত করে।”

হেগড়ের অভিযোগ, গত ১৪ বছর ধরে ধর্মস্থল ও তার ট্রাস্টকে লক্ষ্য করে একটি সংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর কথায়, “আমাদের কাজকর্মে বিরক্ত হয়ে কিছু গোষ্ঠী মিথ্যা প্রচার চালাচ্ছে, তবে আমরা বিচলিত নই।”

সম্প্রতি এক মুখোশধারী ব্যক্তির ভিডিও সোশ্যলা মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি ধর্মস্থলে একাধিক দেহ কবর দিয়েছেন। এ প্রসঙ্গে হেগড়ে বলেন, “এটা একেবারেই অসম্ভব। এখানে প্রচলিত বিশ্বাস, ধর্মস্থলে মৃত্যু হলে মুক্তি মেলে। যে কোনও মৃত্যুর ক্ষেত্রে পঞ্চায়েতকে জানানো হয় এবং নিয়ম মেনে পারলৌকিক কাজ করা হয়।”

ধর্মস্থল মন্দিরের ধর্মীয় প্রধান এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “সোশ্যাল মিডিয়া তরুণদের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের সৎ কাজের প্রচার আমরা করিনি, অথচ অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা ইতিমধ্যেই ৫৫ লক্ষ পরিবারের জীবনে সামাজিক কাজের মাধ্যমে পৌঁছেছি।”

সৌজন্যা মামলা নিয়ে নতুন করে ন্যায়বিচারের দাবির জবাবে হেগড়ে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সেদিনই সরকারকে জানিয়েছিলাম। আমাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যাদের নিয়ে বিদেশে পড়াশোনার অভিযোগ আনা হয়েছে, আমরা নথি দিয়েছি। এগুলি একেবারেই বিদ্বেষমূলক প্রচার।”

সম্পত্তি আত্মসাতের অভিযোগও তিনি খণ্ডন করে জানান, “আমাদের সম্পত্তি খুবই কম। সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে এবং নথিভুক্ত। ট্রাস্ট সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়।”

জৈন পরিবার হয়ে হিন্দু মন্দির চালানোর সমালোচনার জবাবে তিনি বলেন, “এ অভিযোগও ভিত্তিহীন। অনেক মন্দিরই জৈন পরিবার দ্বারা পরিচালিত হয় এবং সব রীতিনীতি যথাযথভাবে মানা হয়।”

বিরোধী দলের রাজনীতি প্রসঙ্গে হেগড়ে মন্তব্য করেন, “আমি মনে করি না বিষয়টি রাজনৈতিক। কংগ্রেস, জেডিএস - সব দলের নেতারা আমাদের সমর্থন জানিয়েছেন। কিছু মানুষ মন্দিরকে কলঙ্কিত করতে চাইছে।”

উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ‘ষড়যন্ত্র’ মন্তব্যকে স্বাগত জানিয়ে হেগড়ে বলেন, “মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যথার্থ বলেছেন যে, অপরাধীকে শাস্তি দেওয়া হবে। এটা একটি নিরপেক্ষ অবস্থান।”

তিনি আশ্বাস দেন যে ধর্মস্থলে আস্থা অটুট আছে, “পূজা–অর্চনা, রীতিনীতি সব আগের মতো চলছে। ভিড়ও আগের মতোই।”
শেষে হেগড়ে বলেন, “আমরা জানি কে বা কারা এর পেছনে রয়েছে, তবে প্রমাণ নেই বলে কিছু বলা যাচ্ছে না। তদন্তের দায়িত্ব SIT–এর।”


```