Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বৈধ অনুমতি ছাড়াই ৮ বার উড়ল এয়ারবাস! এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকার জরিমানা

গত ৫ ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশে DGCA-র যুগ্ম মহাপরিচালক মণীশ কুমার এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে চিঠি দিয়ে জানান, এই ঘটনা সংস্থার নিরাপত্তা অনুশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের আস্থায় ধাক্কা দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈধ অনুমতি ছাড়াই ৮ বার উড়ল এয়ারবাস! এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকার জরিমানা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 February 2026 19:31

দ্য ওয়াল ব্যুরো: বৈধ শংসাপত্র ছাড়াই যাত্রীবাহী বিমান চালানোর অভিযোগে এয়ার ইন্ডিয়াকে (Air India) এক কোটি টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে জানানো হয়েছে, এই ত্রুটি সংস্থার নিরাপত্তা মানদণ্ড ও জনবিশ্বাস - দু’টিতেই আঘাত করেছে।

অভিযোগ, একটি এয়ারবাস A320 বিমান গত বছরের ২৪ ও ২৫ নভেম্বর দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদের মধ্যে মোট আটবার ওড়ে বাধ্যতামূলক এয়ারওয়ার্থিনেস রিভিউ সার্টিফিকেট (ARC) ছাড়াই। এই শংসাপত্র প্রতি বছর নিরাপত্তা ও বিধিনিষেধ মেনে চলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেওয়া হয়।

ঘটনার পর সংস্থার অভ্যন্তরীণ তদন্তে একাধিক ‘সিস্টেমিক ফেলিওর’-এর কথা উঠে আসে। রিপোর্টে স্বীকার করা হয়, নিয়ম মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা জরুরি। পাইলটদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। তদন্তে বলা হয়েছে, উড়ানের আগে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণভাবে মানা হয়নি।

গত ৫ ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশে DGCA-র যুগ্ম মহাপরিচালক মণীশ কুমার এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে চিঠি দিয়ে জানান, এই ঘটনা সংস্থার নিরাপত্তা অনুশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের আস্থায় ধাক্কা দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ এমন সময়ে এল, যখন সংস্থাটি আগেই কঠোর নজরদারির মধ্যে রয়েছে। গত জুন মাসে আমদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের পরপরই একটি বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয় - যা সাম্প্রতিক কালে ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার AI-171 দুর্ঘটনার তদন্ত (Air India AI-171 crash investigation) নিয়ে নতুন জল্পনায় জল ঢেলেছে এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau - AAIB)। বৃহস্পতিবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্ত এখনও চলছে, চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি। পাইলটের “ইচ্ছাকৃত কাজ”-এর জল্পনাকে তারা “ভুল ও কল্পনাপ্রসূত” বলে খারিজ করেছে (AAIB rejects intentional act claim)।

AAIB, যা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ, জানিয়েছে, দুর্ঘটনা (Ahmedabad Crash) নিয়ে তদন্ত শেষ হয়েছে বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো গেছে - এমন দাবি সঠিক নয়।

টাটা গোষ্ঠী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ মালিকানাধীন এয়ার ইন্ডিয়া সম্প্রতি জরুরি সরঞ্জাম সংক্রান্ত পরীক্ষা ও নিরীক্ষা প্রক্রিয়ায় একাধিক ত্রুটির জন্যও সতর্কবার্তা পেয়েছে। ফলে নিরাপত্তা সংস্কৃতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।


```