Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

ভ্যালেন্টাইনস ডে-তে শুরু আইএসএল! ‘আমি চাপ নিয়েই চলতে ভালবাসি’, প্রথম ম্যাচের আগেই হুঙ্কার লোবেরার

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে আইএসএল। মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা আত্মবিশ্বাসে বললেন, ‘আমি চাপ নিয়ে চলতে ভালবাসি।’

ভ্যালেন্টাইনস ডে-তে শুরু আইএসএল! ‘আমি চাপ নিয়েই চলতে ভালবাসি’, প্রথম ম্যাচের আগেই হুঙ্কার লোবেরার

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 February 2026 16:29

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান! শনিবার থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। আইএসএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রথম ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট বিরুদ্ধে খেলতে নামবে কেরালা ব্লাস্টার।

শুক্রবার মোহনবাগানের আইএসএলের প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সবুজ মেরুন দলের নতুন কোচ সার্জিও লোবেরা এবং দিমিত্রি পেত্রাতোস।

মোহনবাগানের হেড কোচ তিনি সাংবাদিক সম্মেলনে জানান, 'আমরা অনেক দিন ধরে অনুশীলন করেছি কিন্তু ফাইনালি আমাদের মাঠে গিয়ে প্রমান করতে হবে। মোহনবাগান বড় দল এই দলের প্রতি অনেক সমর্থকদের চাপ থাকবে। আমি সম্মানিত এই দলের কোচ হতে পেরে। কেরালা ব্লাস্টার প্রায় নতুন তারা নতুন প্লেয়ার সই করিয়েছে। আমাদের ফোকাস সব দলকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ নিয়ে।' তিনি আরো বলেন 'আমাদের লক্ষ লিগের শীর্ষে থাকা তবেই প্রমান হবে আমরা সেরা দল। প্লে অফ হবে না এই সব নিয়ে ভাবছি না। আমরা সমর্থকদের জন্য  আশা করব আগামীকাল স্টেডিয়াম ভরিয়ে তুলবেন তারা মাঠে এসে আনন্দ পাবেন। আমি চাপ নিয়ে চলতে ভালোবাসি। আমি জানি আমি চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছি। আমরা চেষ্টা করব পয়েন্টেস টেবিলের শীর্ষে থাকা। আগামীকাল ভালো খেলা হবে।'

দিমিত্রি তিনি সাংবাদিক সম্মেলনে বলেন  'লবেরা এসে আমাদের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা চেষ্টা কাল সমর্থকদের জন্য ভালো খেলা উপহার দিতে। আমরা অনেক অনুশীলন করেছি। আমাদের দল যথেষ্ট ভালো। খারাপ খেলা ভালো  খেলা জীবনের একটা অংশ।' সবাই জানে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ' ভ্যালেন্টাইনস ডে ' সেই হিসেবে দিমিত্রি জানান আগামীকাল খুব ভালো দিন আশা করব বন্ধু এবং পরিবারকে নিয়ে আমাদের সমর্থন করতে আসুন।

ভ্যালেন্টাইনস ডে তে শুরু আইএসএলের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ মেরুন কোচ সের্জিও লবেরার। শনিবার আইএসএলের প্রথম ম্যাচ জয় তুলতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।


```