Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রামনবমীতে অযোধ্যায় ভক্তের ঢল, বেলা ১২টায় হল সূর্য তিলক, চাক্ষুস করলেন প্রধানমন্ত্রী

রামনবমীতে অযোধ্যায় উপচে পড়া ভিড়, বেলা ১২টায় রামলালার কপালে সূর্য তিলক। এই বিশেষ মুহূর্ত চাক্ষুস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রামনবমীতে অযোধ্যায় ভক্তের ঢল, বেলা ১২টায় হল সূর্য তিলক, চাক্ষুস করলেন প্রধানমন্ত্রী

রাম নবমীতে সূর্য তিলকের মুহূর্ত

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 13:58

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীতে অযোধ্যায় ভক্তির জোয়ার। শুক্রবার রাম জন্মভূমি মন্দিরে (Ram Janmabhoomi Temple) অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত সূর্য তিলক (Surya Tilak) অনুষ্ঠান। ঠিক দুপুর ১২টায় সূর্যের আলো সরাসরি রামলালার (Ram Lalla) কপালে পড়ে তৈরি করল উজ্জ্বল তিলক—যা ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন লক্ষ লক্ষ ভক্ত।

সরকারি হিসেবে, সকাল থেকেই প্রায় পাঁচ লক্ষ ভক্ত অযোধ্যায় (Ayodhya) ভিড় জমিয়েছেন। শহরজুড়ে শুধুই ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram) ধ্বনি। ভোর থেকে পবিত্র স্নান সেরে ভক্তরা পৌঁছন মন্দিরে পুজো দিতে।

এদিন রামনবমী (Ram Navami) উপলক্ষে রামলালার দর্শন ও সূর্য তিলক প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি প্রার্থনাও করেন মন্দিরে।

এই সূর্য তিলক অনুষ্ঠানের বিশেষত্ব প্রযুক্তি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে। উন্নত আয়না (Mirror) ও লেন্স (Lens) ব্যবস্থার মাধ্যমে সূর্যের রশ্মি মন্দিরের গর্ভগৃহে (Sanctum) প্রবেশ করে এবং কয়েক মিনিটের জন্য দেবতার কপালে তিলক আঁকে। এই বিরল দৃশ্য ভক্তদের কাছে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবেই ধরা হয়।

যাতে আরও বেশি মানুষ এই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন, তার জন্য শহরের বিভিন্ন প্রান্তে লাইভ স্ক্রিনিং (Live Screening)-এর ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। ফলে মন্দির চত্বরে না থাকলেও হাজার হাজার মানুষ এই বিশেষ অনুষ্ঠান উপভোগ করেন।

দিনভর অযোধ্যায় ছিল ভক্তদের ঢল। দূরদূরান্ত থেকে আগত মানুষের ভিড়ে উপচে পড়ে শহর। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা (Security) বলয় গড়ে তোলে প্রশাসন। গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

অযোধ্যা ডিভিশনের কমিশনার রাজেশ কুমার (Rajesh Kumar) বলেন, “রামনবমীতে অযোধ্যায় ভক্তির ঢেউ আছড়ে পড়েছে। সর্বত্র ভক্তদের ভিড়, চারিদিকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। সব উচ্চপদস্থ আধিকারিকরা মেলায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন থাকে, তা নিশ্চিত করছেন।”

সব মিলিয়ে, ধর্মীয় আবেগ, আধুনিক প্রযুক্তি আর কঠোর নিরাপত্তার মেলবন্ধনে এ বছরের রামনবমী অযোধ্যায় অন্য মাত্রা পেল।


```