Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কুয়াশার কবলে গোটা দেশ! দিল্লি-কলকাতাসহ একাধিক শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার প্রচুর উড়ান

ঘন কুয়াশার জেরে দিল্লি, কলকাতা, চণ্ডীগড়, অমৃতসরসহ একাধিক শহরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের বহু উড়ান বাতিল ও দেরি।

কুয়াশার কবলে গোটা দেশ! দিল্লি-কলকাতাসহ একাধিক শহরে বাতিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার প্রচুর উড়ান

ছবি- দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 December 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান পরিষেবার ওপর (Flight Cancellation)। রবিবার ভোর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ উত্তর ভারতের বিমানবন্দরগুলো কার্যত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এর ফলে ইন্ডিগো (IndiGo), স্পাইসজেট (SpiceJet) এবং এয়ার ইন্ডিয়ার (Air India) মতো বিমান সংস্থাগুলোর সূচিতে ব্যাপক ওলটপালট ঘটেছে।

পরিস্থিতি মোকাবিলায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ ‘ট্র্যাভেল অ্যাডভাইজ়রি’ জারি করা হয়েছে। উড়ান দেরিতে চলার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে যাত্রীদের ঘর থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ‘ফ্লাইট স্ট্যাটাস’ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিগো শনিবার ৫৭টি ফ্লাইট বাতিল করার পর রবিবারও দিল্লি, চণ্ডীগড়, আমেদাবাদ, অমৃতসর, জয়পুর, গয়া ও কলকাতার মতো শহরগুলো থেকে একাধিক উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, চণ্ডীগড়, অমৃতসর, বারাণসী ও দিল্লির মতো শহরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের সহযোগিতার জন্য গ্রাউন্ড স্টাফরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি, জম্মু, অযোধ্যা, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি এবং বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্পাইসজেট। যাত্রীদের বারবার ফ্লাইট স্ট্যাটাস দেখার অনুরোধ জানানো হয়েছে।

উত্তর ভারতের সিংহভাগ এলাকা এখন ঘন কুয়াশার কবলে। চণ্ডীগড় থেকে বারাণসী পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কম যে রানওয়েতে বিমান ওঠা-নামা করা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পরিষেবা স্বাভাবিক রাখতে এয়ারলাইনগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও কুয়াশা না কমা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।


```