Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পেট্রল পাম্পে সিগারেট ধরাতে না দেওয়ার রাগে তেলের পাইপে লাইটার দিয়ে আগুন ধরাল যুবক

মুহূর্তে আগুন লেগে যায় বন্ধুর মোটরবাইকের ট্যাঙ্কেও। আগুন ছড়িয়ে পড়লেও কিছুক্ষণ দাঁড়িয়ে তা দেখছিল অভিযুক্ত। আগুন তার গা ছুঁতেই দৌড়ে পালায় সে। 

পেট্রল পাম্পে সিগারেট ধরাতে না দেওয়ার রাগে তেলের পাইপে লাইটার দিয়ে আগুন ধরাল যুবক

সিসিটিভিতে ধরা ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 February 2026 11:35

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল পাম্পে ধূমপান করতে বাধা পেয়ে রাগে লাইটার জ্বালিয়ে তেল ঢালার পাইপের মুখে আগুন ধরিয়ে দিল এক যুবক। মুহূর্তে আগুন লেগে যায় বন্ধুর মোটরবাইকের ট্যাঙ্কেও। আগুন ছড়িয়ে পড়লেও কিছুক্ষণ দাঁড়িয়ে তা দেখছিল অভিযুক্ত। আগুন তার গা ছুঁতেই দৌড়ে পালায় সে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রায়পুরের উরলা থানা এলাকায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আগুন লাগতেই বাইক আরোহী ও পাম্পকর্মী সরে যান। তবে পাম্পকর্মীর তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। পাম্পের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ ধর্মেন্দ্র ক্ষত্রিয় ও ইমরান নামে দুই ব্যক্তি উরলার সঙ্গীতা ফুয়েলস পেট্রল পাম্পে জ্বালানি ভরতে আসেন। ইমরান বাইকে বসেছিলেন, ধর্মেন্দ্র দাঁড়িয়ে ছিলেন পাম্পের পাশে। ইমরান ট্যাঙ্ক খুলতেই ধর্মেন্দ্র মুখে সিগারেট নিয়ে তা ধরানোর চেষ্টা করেন। ইমরান তাকে ঠেলে সরিয়ে দেন। অভিযোগ, এরপরই ধর্মেন্দ্র লাইটার জ্বালিয়ে পেট্রল ভরার সময় নোজল পাইপে আগুন ধরিয়ে দেন।

এর জেরে পাম্পের মেশিন ও বাইকের ট্যাঙ্কে আগুন ধরে যায়। পাম্প অপারেটর পাইপটি গাড়ি থেকে টেনে বের করার সময় জ্বলন্ত তেল ছিটকে ধর্মেন্দ্রর গায়েও পড়ে। দ্রুত প্রধান সুইচ বন্ধ করে এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সাহায্যে আগুন নেভানো হয়। ঘটনার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পাম্পকর্মীরা তাদের ধরে ফেলেন। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। উরলা থানার পরিদর্শক রোহিত মাহেলকর গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিপন্ন করার ধারায় মামলা রুজু হয়েছে। উরলা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


```