Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেডশিটের ভিতর হাত ঢুকিয়ে… হাসপাতালে শ্লীলতাহানির শিকার ডেঙ্গি রোগী!

ওই কম্পাউন্ডার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তার কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।

বেডশিটের ভিতর হাত ঢুকিয়ে… হাসপাতালে শ্লীলতাহানির শিকার ডেঙ্গি রোগী!

শেষ আপডেট: 29 October 2023 08:37

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ বছরের এক তরুণী। সেখানেই কম্পাউন্ডারের হাতে শ্লীলতাহানির শিকার হলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরপুরে। গোটা ঘটনাটিই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কম্পাউন্ডার নিজের দোষ স্বীকার করে নিয়েছে। তার কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।

সূত্রের খবর, দিনকয়েক আগে ওই তরুণী ডেঙ্গি রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গি আক্রান্ত। এরপর থেকে সেখানে ভর্তি থেকেই তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই ঘটে এই শ্লীলতাহানির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে যখন বাকি সব রোগী ঘুমিয়ে পড়েছেন, সেই সময় অভিযুক্ত কম্পাউন্ডার ওই যুবতীর বেডের কাছে গিয়ে বেডশিটের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে অভব্য আচরণ করেন।

এরপরই শোরগোল ছড়ায় হাসপাতাল চত্বরে। গোটা ঘতনাটির সত্যতা স্বীকার করে কর্তৃপক্ষের তরফে এক চিকিৎসক জানান, অভিযুক্ত ওই কম্পাউন্ডারের নাম শোয়েব। মাস দুয়েক আগে তিনি কম্পাউন্ডারের চাকরি নিয়ে ওই হাসপাতালে এসেছেন। ডেঙ্গি আক্রান্ত ওই যুবতী শারীরিকভাবে এখনও বেশ দুর্বল। তার উপর এমন ঘটনায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান হাসপাতালের সার্কেল অফিসার হেমন্ত কুমার।


```