Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চাই লাখ টাকা আর গাড়ি, পণ না পেয়ে বাচ্চাকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘোরালেন যুবক

এই ঘটনা প্রসঙ্গে মিলক খানম থানার ইনচার্জ নিশা খাতানা জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, যুবককে কাউন্সেলিং সেন্টারেও পাঠানো হয়েছে।

চাই লাখ টাকা আর গাড়ি, পণ না পেয়ে বাচ্চাকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘোরালেন যুবক

ওই যুবকের ছবি

শেষ আপডেট: 24 July 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: পণের টাকা না পেয়ে আট মাসের সন্তানকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন এক যুবক। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারেরও অভিযোগ তুলেছেন যুবকের স্ত্রী।

অভিযুক্তর নাম সঞ্জু। স্ত্রী সুমনের অভিযোগ, বিয়ের পর থেকেই তিনি তাঁর স্ত্রীর পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা ও একটি গাড়ি চেয়ে চাপ দিচ্ছিলেন। পণ না পেয়ে একাধিক বার সুমনকে মারধরও করা হয় বলে অভিযোগ।

প্রশাসনের কাছে সুমন জানান, তাঁদের বিয়ে হয়েছে ২০২৩ সালে। তখন থেকেই পণ চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। বলেন, 'একদিন ওদের বাড়ি গেলে আমার দেওর, জা সবাই মিলে মারধর করে। বলেছিল, ২ লক্ষ টাকা আর গাড়ি এনে দাও। বারবার মারধর করা হত। এখন তো নিজের বাচ্চাকে উল্টো করে ঘুরে বেড়াচ্ছে। চার বার গাঁয়ের রাস্তায় ঘোরাল। ও অসুস্থ হয়ে পড়েছে।'

সুমনের আরও অভিযোগ, 'ও বলছিল, ভিডিও করো, ভিডিও করো। বলছিল, টাকা দাও। আমি তো গরিব, কোথা থেকে টাকা আনব? তারপর আমাকে মারধর করতে শুরু করে। এখন ওর পরিবারের সবাইকে জেলে পাঠাতে চাই।'

এই ঘটনা প্রসঙ্গে মিলক খানম থানার ইনচার্জ নিশা খাতানা জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, যুবককে কাউন্সেলিং সেন্টারেও পাঠানো হয়েছে।

তবে এখনও পর্যন্ত সুমনের অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করা হয়নি বলে দাবি স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, কোনও বাচ্চার সঙ্গে এমন অমানবিক আচরণ করার পর কেবল কাউন্সেলিংয়ে বিষয়টি মিটে যাবে?

সূত্রের দাবি, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রয়োজনীয় সাহায্যও পাচ্ছেন না তাঁরা। এই ঘটনার জেরে পণ নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছেন সমাজকর্মীরা।


```