Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবলা সরকার খুনে অভিযুক্তের আত্মসমর্পণ, ‘মোস্ট ওয়ান্টেড’ বাবলুর মাথার দাম রাখা হয়েছিল ২ লক্ষ

শনিবার মালদহ আদালতে আত্মসমর্পণ করে সে। এই মামলায় তার মাথার দাম ২ লক্ষ টাকা রেখেছিল পুলিশ।

বাবলা সরকার খুনে অভিযুক্তের আত্মসমর্পণ, ‘মোস্ট ওয়ান্টেড’ বাবলুর মাথার দাম রাখা হয়েছিল ২ লক্ষ

আত্মসমর্পণ করল বাবলু যাদব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 July 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল (Malda) নেতা দুলাল ওরফে বাবলা সরকার (babla Sarkar Murder Case) খুনের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করল অন্যতম অভিযুক্ত ও পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ (Most Wanted) তালিকাভুক্ত বাবলু যাদব। শনিবার মালদহ আদালতে আত্মসমর্পণ করে সে। এই মামলায় তার মাথার দাম ২ লক্ষ টাকা রেখেছিল পুলিশ।

ঘটনার প্রায় সাত মাস পর বাবলু যাদব ধরা পড়ল আইনের হাতে। ঘটনার পর থেকেই সে বিহারে আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে খবর। এর আগে এই খুনের ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ আটজনকে গ্রেফতার করেছিল। বাবলু যাদবের আত্মসমর্পণের পর মোট গ্রেফতার বেড়ে দাঁড়াল নয়।

প্রসঙ্গত, ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকারকে তাঁর দোকানে ঢুকে গুলি করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজে মূলত চার জনকে দেখা গেলেও তদন্তে উঠে এসেছে, এর নেপথ্যে ছিল আরও কয়েকজন।

গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিহারের মহম্মদ সামি আখতার, আব্দুল গনি, মালদহের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ, অমিত রজক, নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা।

তদন্তকারীদের দাবি, নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। নরেন্দ্রনাথ গ্রেফতার হতেই দল তাঁকে বহিষ্কার করে। বাবলু যাদবের আত্মসমর্পণে ফের নতুন করে গতি পেল তদন্ত। পুলিশের ধারণা, আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে জিজ্ঞাসাবাদে।


```