Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লি চিড়িয়াখানার নিঃসঙ্গ আফ্রিকান হাতির হঠাৎ মৃত্যু, শঙ্করের সঙ্গিনী মারা যায় ২০ বছর আগে

চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শঙ্করের কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। তবে ১৭ সেপ্টেম্বর সকালে খাওয়াদাওয়ার পরিমাণ কিছুটা কমে যায়।

দিল্লি চিড়িয়াখানার নিঃসঙ্গ আফ্রিকান হাতির হঠাৎ মৃত্যু, শঙ্করের সঙ্গিনী মারা যায় ২০ বছর আগে

দিল্লি চিড়িয়াখানার নিঃসঙ্গ আফ্রিকান হাতির হঠাৎ মৃত্যু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 September 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি চিড়িয়াখানার (Delhi Zoo) জনপ্রিয় বাসিন্দা, ২৯ বছরের আফ্রিকান হাতি (African Elephant) শঙ্করের (Shankar Elephant Death) মৃত্যু। কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রাণিপ্রেমীরা সকলেই হাতিটির মৃত্যুর খবরে শোকস্তব্ধ। বুধবার রাত আটটা নাগাদ শঙ্করের মৃত্যু হয়। এর পরই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শঙ্করের কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। তবে ১৭ সেপ্টেম্বর সকালে খাওয়াদাওয়ার পরিমাণ কিছুটা কমে যায় এবং পেট খারাপ হয়। যদিও ফলমূল ও শাকসবজি স্বাভাবিক মতোই খেয়েছিল। পশুচিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। কিন্তু সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ আচমকাই শঙ্কর নিজের শেডে পড়ে যায় এবং চিকিৎসকদের চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি।

দিল্লি চিড়িয়াখানার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শঙ্কর শুধু একটি হাতিই ছিল না, সে ছিল শক্তি, প্রজ্ঞা এবং স্নেহের প্রতীক। বহু দর্শনার্থী ও কর্মীরা তার সঙ্গে আবেগে জড়িয়ে পড়েছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।”

মৃত্যুর কারণ জানার জন্য ভারতীয় পশুচিকিৎসা গবেষণা সংস্থার (আইভিআরআই) বিশেষজ্ঞদের দিয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। তদন্ত কমিটিতে রয়েছেন স্বাস্থ্য পরামর্শক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের এক প্রতিনিধি।

শঙ্কর আসলে ছিল জিম্বাবোয়ের উপহার। ১৯৯৮ সালের নভেম্বরে সে দিল্লি চিড়িয়াখানায় আসে এবং প্রায় ২৭ বছর ধরে সেখানেই ছিল সবার প্রিয়। তবে ২০০৫ সালে সঙ্গিনী বোম্বাই মারা যাওয়ার পর থেকেই শঙ্কর একাই থাকছিল।

শঙ্করের জীবনে নানা সময়ে স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল। বিশেষ করে মস্ত নামক শারীরবৃত্তীয় অবস্থার সময় তার আচরণ হঠাৎই বদলে যেত, বেড়ে যেত আগ্রাসন। সে সময় প্রায়ই তাকে শৃঙ্খলিত রাখতে হত। ২০২৩ সালে এমন এক ঘটনার সময় ঘেরাটোপ ভেঙে ফেলেছিল শঙ্কর, আহত হয়েছিল নিজেও, এমনকি এক কর্মীও। পরের বছরও মস্ত অবস্থায় দীর্ঘ সময় ধরে শিকলে বাঁধা থাকায় তার পায়ে শিকলের ক্ষত তৈরি হয়।

এই ঘটনার জেরেই ২০২৪ সালের অক্টোবরে দিল্লি চিড়িয়াখানার সদস্যপদ স্থগিত করে বিশ্ব চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়াম সংস্থা (WAZA)।

শঙ্করের মৃত্যুর খবরে আবারও উঠে এসেছে চিড়িয়াখানায় বন্দি প্রাণীদের সুরক্ষা ও সঠিক পরিচর্যার প্রশ্ন।


```