Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

নৈনিতালে ধর্ষণের চেষ্টা ট্যাক্সিচালকের, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে কাটালেন দিল্লির তরুণী

নৈনিতালে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা দিল্লির এক তরুণীর। ট্যাক্সিচালকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে লুকিয়ে কাটান তিনি।
 

নৈনিতালে ধর্ষণের চেষ্টা ট্যাক্সিচালকের, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে কাটালেন দিল্লির তরুণী

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 8 March 2026 13:46

দ্য ওয়াল ব্যুরো: সোলো ট্রাভেল ভাল, এমনই সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়ায়। কিন্তু সোলো ট্রাভেলই এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল। উত্তরাখণ্ডের নৈনিতালে (Nainital) ট্যাক্সিচালকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে রাতভর জঙ্গলে লুকিয়ে প্রাণ বাঁচালেন দিল্লির (Delhi) এক তরুণী।

পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ৩১ বছরের ওই তরুণী দেরাদুন (Dehradun) হয়ে কাঠগোদাম (Kathgodam) পৌঁছন। সেখান থেকে নৈনিতালের উদ্দেশে একটি ট্যাক্সি ভাড়া করেন। রাত প্রায় দেড়টা নাগাদ গাড়িটি পাটওয়া ডাঙ্গার (Patwa Dangar) এলাকায় একটি নির্জন রাস্তায় ঢুকে পড়ে বলে অভিযোগ। তরুণী আপত্তি জানালে চালক গাড়ি থামিয়ে তাঁকে গালিগালাজ ও মারধর করেন। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর ধর্ষণের চেষ্টা চালানো হয়।

নিজেকে বাঁচাতে তরুণী সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যান এবং সারা রাত সেখানেই লুকিয়ে থাকেন। আহত অবস্থায় শুক্রবার সকালে তিনি কোনওভাবে পাটওয়া ডাঙ্গার গ্রামে পৌঁছন। স্থানীয়দের সাহায্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। দ্রুত তদন্ত শুরু হয়। তরুণীকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী ধর্ষণচেষ্টা, ছিনতাই ও অপহরণের ধারায় মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ, ট্যাক্সির নম্বর এবং জিপিএস তথ্যের ভিত্তিতে চিহ্নিত করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্যাক্সিচালকের নাম দীপক সিং বরা (Deepak Singh Bora)। বয়স ৩৯। তিনি হালদ্বানি (Haldwani) এলাকার বাসিন্দা।

অভিযুক্তের কাছ থেকে তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ব্যবহৃত ট্যাক্সিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নৈনিতালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মঞ্জুনাথ টি সি (Manjunath TC) জানিয়েছেন, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ট্যাক্সি মালিকদেরও সতর্ক করেছেন, যাঁদের হাতে গাড়ি তুলে দিচ্ছেন, তাঁদের পরিচয় ও কাগজপত্র ভালভাবে যাচাই করতে হবে। নিয়ম না মানলে মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


```