Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ধার নেওয়া টাকা ফেরত চান মালকিন, করেন চ্যাঁচামেচিও, তাতেই দিল্লির মা-ছেলেকে খুন করে পরিচারক

দিল্লির লাজপত নগরে নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার এক মহিলা ও তাঁর ১৪ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগের আঙুল গৃহসহায়ক মুকেশের দিকে। 

ধার নেওয়া টাকা ফেরত চান মালকিন, করেন চ্যাঁচামেচিও, তাতেই দিল্লির মা-ছেলেকে খুন করে পরিচারক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লাজপত নগরে নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার এক মহিলা ও তাঁর ১৪ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগের আঙুল গৃহসহায়ক মুকেশের দিকে। পুলিশ জানিয়েছে, গৃহকর্ত্রীর বকুনি এবং আর্থিক লেনদেন ঘিরে বিবাদের জেরে এই হামলা ঘটে। সেই সঙ্গে টাকা ফেরত চাওয়াও হয়েছিল। সেই রাগেই নাকি ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

মৃত মহিলার নাম রুচিকা সেওয়ানি (৪২)। তাঁর ছেলে কৃষ ছিলেন দশম শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে খবর, কাজকর্ম নিয়ে কথা কাটাকাটির সময় রাগের মাথায় মুকেশ এই ঘটনা ঘটায়। সে জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সে কয়েকদিন কাজে যেতে পারেনি। সেই নিয়ে রুচিকা তাঁকে বকাঝকা করেন এবং স্বামীর কাছ থেকে নেওয়া ৪০ হাজার টাকা ফেরত দিতে বলেন। সেই সময়েই রাগে তিনি রুচিকাকে আক্রমণ করেন। পরে ছেলে কৃষ ঘটনাস্থলে চলে এলে তাকেও মারা হয়, যাতে পুরো ঘটনাটি প্রকাশ্যে না আসে।

বুধবার রাত ৯টা ৩০ নাগাদ বাড়ি ফিরে রুচিকার স্বামী কুলদীপ সেওয়ানি দরজা বন্ধ দেখতে পান। ফোনে স্ত্রী বা ছেলের সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। সিঁড়ির ধারে রক্তের দাগ দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে রুচিকা মৃত অবস্থায় পড়ে আছেন। ছেলের দেহ পড়ে ছিল বাথরুমে, রক্তে ভেসে।

দম্পতি মিলে লাজপত নগর মার্কেটে একটি পোশাকের দোকান চালাতেন। অভিযুক্ত মুকেশ (২৪) বিহারের বাসিন্দা। বর্তমানে দিল্লির অমর কলোনিতে থাকত, যা সেওয়ানি পরিবারের বাড়ির কাছেই।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত মুকেশ পালিয়ে যায়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মুঘলসরাই এলাকা থেকে। জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


```