প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তেড়ে বৃষ্টিতে আষাঢ়ের শুরুতেই হাঁফ ছেড়ে বাঁচলেন দিল্লির বাসিন্দারা।

হাঁসফাঁস গরমের পর দিল্লিতে বৃষ্টি।
শেষ আপডেট: 17 June 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: ৪৫ ডিগ্রি সেলসিয়াসের হাঁসফাঁস করা গরম থেকে সোজা পারদ পতন। সৌজন্যে বরুণদেব। প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তেড়ে বৃষ্টিতে আষাঢ়ের শুরুতেই হাঁফ ছেড়ে বাঁচলেন দিল্লির বাসিন্দারা। মঙ্গলবার দুপুরেও তীব্র গরমে মানুষের যখন নাকানিচোবানি দশা ছিল, সেখানে হঠাৎই বিকেলে মেঘ করে ঝেঁপে বৃষ্টি নামে রাজধানী শহর ও এনসিআর এলাকায়।
#WATCH | Delhi: Waterlogging in several parts of the National Capital following heavy rainfall.
(Visuals from Basant Gaon & Subroto Park) pic.twitter.com/Xg8GoryiI3— ANI (@ANI) June 17, 2025
লাগাতার কয়েকদিন ধরে তীব্র দাবদাহ ও চরম আর্দ্রতায় ধুঁকছিল গোটা শহর। তার মধ্যেই বিকেলে নেমে আসে বজ্রগর্ভ মেঘ, ঝড়ো হাওয়া যাতে মুহূর্তেই তাপমাত্রা একধাক্কায় নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামে। প্রবল বৃষ্টির জেরে শহর ও এনসিআর এলাকায় বেশ কিছু নিচু মহল্লায় জল জমে যায়। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরমুখী অধিকাংশ রাস্তায় জল জমে যাওয়ায় বিমান সংস্থাগুলি যাত্রীদের সতর্কবার্তা দিয়েছে।
দিল্লি, এনসিআর ছাড়াও সংলগ্ন নয়ডা ও গাজিয়াবাদেও বেশ বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে বর্জ্যবিদ্যুৎ সহ প্রবল থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সংলগ্ন শহরতলিতেও। ৫০-৭০ কিমি বেগে হাওয়া বইবে। দিল্লি-এনসিআরের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
Some respite from heat and sticky humidity in #Delhi#DelhiWeather #DelhiRains pic.twitter.com/DORMpSgKP0
— prabhash k dutta (@PrabhashRinkoo) June 17, 2025
গরমের হাত থেকে পরিত্রাণ পেয়ে দিল্লিবাসীও উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় যে যেখান থেকে পেরেছেন আনন্দের অনুভূতি প্রকাশ করেছেন ভিডিও সহ। কেউ বারান্দা থেকে, কেউ বাড়ির বাইরে বেরিয়ে, কেউ বা অফিসের জানালা দিয়েই তোলা ছবি দিয়েই সোশ্যাল দুনিয়ার দেওয়াল ভরে দিয়েছেন।