Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গ্যাস চেম্বারে পরিণত দিল্লি! এয়ার পিউরিফায়ার বড়লোকদের, বদলে পর্দা লাগানোর পরামর্শ রামদেবের

দিল্লি ও এনসিআরে ভয়াবহ বায়ুদূষণের মাঝেই এয়ার পিউরিফায়ারকে ‘বড়লোকদের শখ’ বলে কটাক্ষ যোগগুরু রামদেবের। শুরু হয়েছে সমালোচনা।

গ্যাস চেম্বারে পরিণত দিল্লি! এয়ার পিউরিফায়ার বড়লোকদের, বদলে পর্দা লাগানোর পরামর্শ রামদেবের

রামদেব

গার্গী দাস

শেষ আপডেট: 14 December 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বাতাস কার্যত ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হয়েছে। শনিবারের পরিস্থিতি দশকে সবচেয়ে খারাপ, বলছেন অনেকেই। এই পরিস্থিতিতে বায়ুদূষণ (Air Pollution) মোকাবিলায় অভিনব আর বিতর্কিত পরামর্শ দিলেন যোগগুরু রামদেব (Ramdev)। তাঁর মতে, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ঘরের পর্দাই (Curtains) না কি দূষণের প্রভাব ঠেকাতে পারে। এয়ার পিউরিফায়ারের (Air Purifier) দরকার নেই!

এনিয়ে প্রশ্ন করা হলে বায়ু পরিশোধন যন্ত্রকে ‘আমিরোঁ কা চোঁচলা’, মানে ধনীদের শখ বলে কটাক্ষ করেন।

শনিবার একটি টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে দেশের এজেন্ডা নিয়ে আলোচনা চলাকালীন রামদেব সাধারণভাবে রোগ প্রতিরোধে যোগব্যায়ামের কথা বলেন। তখনই সঞ্চালক প্রশ্ন তোলেন, দূষণ যখন এতটা, তখন বাইরে ব্যায়াম করবেন কীভাবে? উত্তরে হিন্দিতে রামদেব বলেন, “দেখুন, দেশ এগোলে একটু ধুলো উড়বেই।”

তবে রাজধানীর (National Capital Region) বার্ষিক দূষণ সমস্যা নিয়ে চাপ বাড়তেই তাঁর স্বীকারোক্তি, “হ্যাঁ, দিল্লি (Delhi) মাঝে মাঝে গ্যাস চেম্বারের মতো হয়ে যায়।” সমাধান হিসেবে তাঁর পরামর্শ- ঘরে পর্দা টাঙান। ১৫–২০ দিন অন্তর মাস্ক (Mask) পরে পর্দা ঝাড়ুন।

এতেই থামেননি। ঘরের ভিতর বসেই দীর্ঘ শ্বাস নেওয়ার ব্যায়াম, বিশেষ করে কপালভাতি (Kapalbhati) করার কথা বলেন তিনি। আর এয়ার পিউরিফায়ার নিয়ে প্রশ্ন উঠতেই রামদেবের মন্তব্য, এগুলো ধনীদের ফ্যাশন ছাড়া কিছু নয়।

এই মন্তব্যের দিনই দিল্লি, নয়ডা (Noida) ও গোটা এনসিআর (NCR)-এ বাতাসের মান এতটাই খারাপ হয় যে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) স্টেজ ৩ থেকে স্টেজ ৪ চালু করতে বাধ্য হয় সরকার। রবিবার সকালেও পরিস্থিতি আরও খারাপ। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ (Ghaziabad) সহ একাধিক এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়, যা কার্যত ‘সিভিয়ার’-এরও ওপরে।

এর মধ্যেই অন্য সুর শোনা যাচ্ছে চিকিৎসকমহল থেকে। চলতি মাসের শুরুতে দিল্লির বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. অলোক চোপড়া (Dr Alok Chopra) ইনস্টাগ্রামে লিখেছিলেন, দিল্লির বায়ুদূষণকে কোনও অবস্থাতেই ‘নরমাল’ ধরে নেওয়া উচিত নয়। তাঁর কথায়, “পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া দৈনন্দিন পছন্দের বিষয়, ছোট ছোট অভ্যাসই বড় প্রভাব ফেলে।”

একটি তথ্যচিত্রে তিনি খাদ্যাভ্যাস ও সাধারণ সতর্কতার কথা তুলে ধরেন। সেখানে ঘরে গাছ রাখা, হিউমিডিফায়ার (Humidifier) ও এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি লেখেন, এয়ার কোয়ালিটি (AQI) কম থাকলেই শুধু বাইরে থেকে বাতাস ঢুকতে দিন। বাইরে বেরোলে এন৯৫ (N95) মাস্ক পরা, শিশু ও প্রবীণদের ঘরের ভিতর রাখা এবং ঘুমের সময় এয়ার পিউরিফায়ার চালু রাখার কথাও উল্লেখ করেন তিনি।


```