Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আমেরিকার ‘বাবা রামদেব’ ট্রাম্পের প্যারাসিটামল-অটিজমের দাবি নাকচ করল হু

মঙ্গলবার হু স্পষ্ট করে জানিয়ে দিল, গর্ভবতীদের প্যারাসিটামল খাওয়ার সঙ্গে ভাবী সন্তানের অটিজম হওয়ার সম্পর্ক অসঙ্গতিপূর্ণ। এর কোনও নির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই।

আমেরিকার ‘বাবা রামদেব’ ট্রাম্পের প্যারাসিটামল-অটিজমের দাবি নাকচ করল হু

এই দাবির প্রমাণ বা সত্যতা এখনও মেলেনি। ফলে তা অসঙ্গত।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 September 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: প্যারাসিটামল নিয়ে আমেরিকার বাবা রামদেব ডোনাল্ড ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। মঙ্গলবার হু স্পষ্ট করে জানিয়ে দিল, গর্ভবতীদের প্যারাসিটামল খাওয়ার সঙ্গে ভাবী সন্তানের অটিজম হওয়ার সম্পর্ক অসঙ্গতিপূর্ণ। এর কোনও নির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। হু-এর মুখপাত্র তারিক জাসারেভিচ জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই দাবির প্রমাণ বা সত্যতা এখনও মেলেনি। ফলে তা অসঙ্গত।

তারিক আরও বলেন, সদ্যোজাতদের যে টিকা দেওয়া হয়, তার জন্য অটিজম হয় না। টিকা অসংখ্য শিশুর জীবন রক্ষা করে। এগুলো সেই বিষয় যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই এসব নিয়ে প্রশ্ন তোলাই অবান্তর বলে ট্রাম্পকে টিপ্পনি কাটেন তিনি। এদিন এর আগেই ইউরোপীয় মেডিসিন এজেন্সিও একই কথা জানায়। তারাও বলেছে, পরীক্ষিত কোনও সত্য প্রমাণ হয়নি। ফলে প্রসূতিদের প্যারাসিটামল দেওয়ার প্রেসক্রিপশন বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না।

আসলে একেকবার একেক কথায় খবরের শিরোনামে আসার চেষ্টা করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবজান্তা এই গুরুঠাকুরকে নিয়ে সাধারণ আমেরিকানদের মনেও ঘোর সংশয় তৈরি হচ্ছে। ট্রাম্পের দাবির নবতম এডিশনটি হচ্ছে প্যারাসিটামল। ট্রাম্প দাবি করেছেনপ্রসূতিরা প্যারাসিটামল খেলে হবু সন্তানের অটিজমের ঝুঁকি থাকে। এ বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেন সকলকে

তিনি হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে বলেনআমার মনে হয়অটিজমের কারণ আমরা উদ্ভাবন করতে পেরেছি। যেসব মহিলা গর্ভাবস্থায় Acetaminophen গোত্রের ওষুধ খানতাঁদের সন্তানের অটিজমের প্রবল ঝুঁকি থাকে। উল্লেখ্যএই ওষুধ গা-হাত-পা ব্যথা ও জ্বরজারিতে খেয়ে থাকেন অনেকেই। ট্রাম্প মহিলাদের সতর্ক করে দিয়ে বলেনযখন খুব প্রয়োজন একমাত্র তখনই প্যারিসিটামল খান। কারণ এতে ভাবী সন্তানের অটিস্টিক হওয়ার সম্ভাবনা প্রবল

ট্রাম্পের এই দাবির পিছনের কারিগর হচ্ছেন তাঁরই মন্ত্রকের স্বাস্থ্যমন্ত্রী। যিনি অটিজম চিকিৎসার সঙ্গেও জড়িত রয়েছেন। প্রেসিডেন্ট আরও বলেনমার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন Acetaminophen ট্যাবলেট গ্রহণের ক্ষেত্রে প্যাকেটে সতর্কীকরণ বিধি লিখে দেবে। যেখানে বলা থাকবে গর্ভবতী মহিলারা এই ওষুধ অতিরিক্ত খেলে তাঁদের সন্তানের অটিজম হতে পারে। ট্রাম্পের কথায়আমরা লিখে দেব যে প্রয়োজন ছাড়া এই ওষুধ ব্যবহারে প্রসূতিদের কী কী ঝুঁকি থাকতে পারে

প্রসঙ্গতআমেরিকায় প্যারাসিটামলকে Acetaminophen বলে। সাধারণত এটা টাইলেনল ব্র্যান্ডের আওতায় বিক্রি হয়। ট্রাম্পের এই দাবির পরে দফতর ওষুধের লেবেল পরিবর্তন করে দিতে চলেছে। ভারতে Acetaminophen-কেই প্যারাসিটামল বলে। আর এদেশে প্রসূতিদের ক্ষেত্রেও এই ওষুধকে নিরাপদতম বলেই মনে করেন ডাক্তাররা। ফলে ট্রাম্পের চাপে সেদেশের ওষুধ সংক্রান্ত দফতর এখন বিধিবদ্ধ সতর্কীকরণ ছাপতে বাধ্য হচ্ছে। তাঁদের অনেকেরই মতেচটজলদি এই সিদ্ধান্ত নেওয়াই মুশকিল যে এই ওষুধের ফলে অটিজম দেখা দেয়। তাঁদের দাবিএর জন্য প্রয়োজন ছিল আরও গবেষণার। কিন্তু ভবি ভোলবার নয়


```