Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে, অনেকে বলছেন, 'দীর্ঘতম' কম্পন

দিল্লির বিভিন্ন আবাসন ও অফিসে ঝুলন্ত ফ্যান, লাইট বা জানালার কাচ কেঁপে ওঠে। গুরুগ্রাম ও নয়ডার অফিস পাড়ায় কর্মীদের অনেকে কম্পিউটার ও ডেস্ক কাঁপতে দেখে বাইরে বেরিয়ে আসেন।

দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে, অনেকে বলছেন, 'দীর্ঘতম' কম্পন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 July 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল দেশের রাজধানী (New Delhi)। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ প্রবল কম্পন অনুভূত (Earthquake) হয় দিল্লি, এনসিআর-সহ বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার (Haryana) ঝাজ্জর জেলা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪ এবং ভূগর্ভে ১০ কিমি গভীরে ছিল তার উৎসস্থল। বিরাট মাত্রার কম্পন না হলেও অনেকে বলছেন, এটি তাদের অভিজ্ঞতায় সবথেকে 'দীর্ঘস্থায়ী' ভূমিকম্প (Longest Tremor) ছিল! কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

দিল্লির বিভিন্ন আবাসন ও অফিসে ঝুলন্ত ফ্যান, লাইট বা জানালার কাচ কেঁপে ওঠে। গুরুগ্রাম ও নয়ডার অফিস পাড়ায় কর্মীদের অনেকে কম্পিউটার ও ডেস্ক কাঁপতে দেখে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের উৎসস্থল থেকে অন্তত ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মীরাট এবং শামলিতেও কম্পন টের পাওয়া গেছে। হরিয়ানার সোনিপত, হিসার, গুরুগ্রাম, রোহতক, দাদরি ও বহাদুরগড় শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে এনডিআরএফ। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে সিঁড়ি ব্যবহার করে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে, ভূমিকম্প চলাকালীন গাড়ি চালাচ্ছেন এমন মানুষদের খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ার পরামর্শও দেয় তারা।

এই মুহূর্তে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। তবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। আর ঝাজ্জর এলাকা মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যেই পড়ে এবং এর আগে বহুবার সেখানে কম্পন অনুভূত হয়েছে।


```