Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আশা করি শান্তিতে আছেন! রেস্তোরাঁর বিলে অতুল সুভাষের প্রসঙ্গ, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

বিলের একেবারে নীচে অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে।

আশা করি শান্তিতে আছেন! রেস্তোরাঁর বিলে অতুল সুভাষের প্রসঙ্গ, প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

দিল্লির রেস্তোরাঁর বিলে অতুল সুভাষ

শেষ আপডেট: 17 December 2024 20:35

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় তোলপাড় দেশ। দীর্ঘদিন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের লাগাতার হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ নয়, এবার ইঞ্জিনিয়ারের আত্মার শান্তি কামনায় এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিশেষ পদক্ষেপ বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁর।

সোশ্যাল মিডিয়ায় দিল্লির ওই রেস্তোরাঁর বিলের ছবি ভাইরাল। যেখানে দেখা গেছে, বিলের একেবারে নীচে অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। এমন বিষয় নজরে আসতেই বিলটি এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেছেন। 

জানা গেছে, দক্ষিণ দিল্লির একটি রেস্তরাঁয় বন্ধুর সঙ্গে খেতে গেছিলেন এক যুবক। হাউজ খাস মেট্রো স্টেশনের বাইরের ওই রেস্তরাঁয় খাবার খেয়ে বিল চাইতেই তাঁদের দৃষ্টি আকর্ষণ করে একটি লেখা। যা লেখা বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ারকে নিয়েই। 

বিলে লেখা ছিল, ‘ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় আমরা শোকাহত। অন্যান্যদের মতো তাঁর জীবনও গুরুত্বপূর্ণ ছিল। ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। আশা করি আপনি শেষ পর্যন্ত শান্তির রাস্তা খুঁজে পেয়েছেন।’

Heartwarming Gesture at Hauz Khas Metro Station, Delhi.
byu/hersmellonmypillow indelhi

বিষয়টি নজরে আসতেই রেস্তোরাঁ মালিকের কাছে গিয়ে বিষয়টি জানতে চান ওই যুবক। উত্তরে মালিক জানান, ‘সবকিছুই আমাদের কাছে ব্যবসা নয়। ওঁর জীবন গুরুত্বপূর্ণ ছিল। তবে আমরা তাঁকে ফিরিয়ে আনতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করতে পারি তাঁর নাম ছড়িয়ে দিতে এবং তাঁর স্মৃতি সবার মধ্যে বাঁচিয়ে রাখতে।’ 

রেস্তোরাঁর বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকের প্রশংসা কুড়িয়েছে। একজন লিখেছেন, ‘এমন উদ্যোগের কথা ভাবা যায় না। রেস্তোরাঁর মালিকের চিন্তাভাবনাকে কুর্ণিশ।’ আরেকজন লিখেছেন, ‘ভাল উদ্যোগ, এমন বার্তা যত ছড়িয়ে দেওয়া যাবে নিরপরাধ ব্যক্তিদের উপর এমন জঘন্য অত্যাচার বন্ধ হবে।’ আরেকজন লেখেন, ‘জোম্যাটো বা সুইগি কেন এমন পদক্ষেপ নিচ্ছে না? দ্রুত এমন পদক্ষেপ নিলে মানুষ সচেতন হবে‘।

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষ একটি উদাহরণ হিসেবে থেকে যাবেন। আত্মহত্যার আগে স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২৪ পাতার চিঠি লিখে গেছেন তিনি। সঙ্গে করে গেছেন ৮১ মিনিটের ভিডিও। তবে এতকিছুর মধ্যেও নিজের ৪ বছরের ছেলেকে ভোলেননি অতুল।

নিজের ২৪ পাতার সুইসাইড নোটে অতুল জানিয়েছেন কীভাবে তাঁর স্ত্রী নিকিতা তাঁদের ছেলেকে 'ব্যবহার' করে তাঁর থেকে মাসের পর মাস টাকা চেয়ে গেছেন। উত্তরপ্রদেশ আদালতে চলা মামলায় অতুলকে ৮০,০০০ টাকা দিতে বলা হয়েছিল। তবে নিকিতা ২ লক্ষ টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, বারবার সেই অর্থের পরিমাণ বাড়ানোর দাবিও ছিল তাঁর।


```