Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয় পোশাক পরায় ঢুকতে দেওয়া হল না দিল্লির রেস্তরাঁয়! অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মালিক নীরজ আগরওয়াল অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ওই দম্পতির কোনও বুকিং ছিল না। সে কারণেই প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের কোনও নির্দিষ্ট পোশাক সংক্রান্ত নীতি নেই।

ভারতীয় পোশাক পরায় ঢুকতে দেওয়া হল না দিল্লির রেস্তরাঁয়! অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ঢুকতে দেওয়া হয়নি এই দম্পতিকে

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 August 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী পোশাক নয়, ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক (Indian Attire) পরে গিয়েছিলেন এক দম্পতি। অভিযোগ, শুধু সে কারণেই তাঁদের দিল্লির পিতমপুরার একটি রেস্তরাঁয় (Delhi Restaurant) ঢুকতে দেওয়া হয়নি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক দম্পতি অভিযোগ করছেন, ভারতীয় পোশাক পরায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন রেস্তরাঁর ম্যানেজার। সেখানে অন্যদের প্রবেশে বাধা না দিলেও, তাঁদের স্পষ্ট জানানো হয়, এ ধরনের পোশাকে রেস্তরাঁয় প্রবেশ অনুমতি নেই।

ব্যক্তি বলেন, “এই ধরনের মানসিকতা গ্রহণযোগ্য নয়। ভারতীয় পোশাকে ঢুকতে না দিলে, এমন রেস্তরাঁর ব্যবসা করার অধিকার নেই। এটি বন্ধ করে দেওয়া উচিত।”

বিতর্ক সামনে আসতেই টুইটারে কড়া প্রতিক্রিয়া দেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। তিনি লেখেন, “পিতমপুরার একটি রেস্তরাঁয় ভারতীয় পোশাকে প্রবেশে নিষেধাজ্ঞার অভিযোগ সামনে এসেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। প্রশাসনকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

পরবর্তী একটি পোস্টে মিশ্র জানান, রেস্তরাঁ কর্তৃপক্ষ নীতিগত বদল করেছে। এখন থেকে পোশাক দেখে আর কাউকে রেস্তরাঁয় ঢুকতে বাধা দেওয়া হবে না। এমনকী রাখি উপলক্ষে ভারতীয় পোশাকে আসা ‘বোনদের’ বিশেষ ছাড়ও দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

তবে রেস্তরাঁর মালিক নীরজ আগরওয়াল অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ওই দম্পতির কোনও বুকিং ছিল না। সে কারণেই প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের কোনও নির্দিষ্ট পোশাক সংক্রান্ত নীতি নেই। সবাইকে স্বাগত জানানো হয়। 


```