গোপন সূত্রে পাওয়া এক তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi illegal arms racket)।

বিশেষ অভিযানে গ্রেফতার চারজন
শেষ আপডেট: 22 November 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অবৈধ অস্ত্র চক্র (international illegal arms racket) ভেঙে বড়সড় সাফল্য এল দিল্লি পুলিশের (Delhi Police) কাছে। তদন্তে উঠে এসেছে ভয়ানক তথ্য, চিন ও তুরস্কে তৈরি অত্যাধুনিক অস্ত্র China Turkey-made weapons) ভারতের মাটিতে পাচার করা হচ্ছিল, তাও পাকিস্তানের আইএসআই (Pakistan ISI smuggling)-এর সহযোগিতায়। সেই অস্ত্র পৌঁছে যেত দেশের কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই, বামবিহা, গোগি-হিমাংশু ভাই - এইসব নেটওয়ার্কের হাতে।
গোপন সূত্রে পাওয়া এক তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে প্রথমে অস্ত্র প্রবেশ করত পাঞ্জাবে। সেখান থেকে গোপনে পাঠানো হত রাজধানী ও এনসিআর অঞ্চলের বিভিন্ন গ্যাংয়ের কাছে।
রোহিনিতে চারজন গ্রেফতার
দিল্লির রোহিনি এলাকায় বিশেষ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন চিনা ও তুর্কি পিস্তল।
ক্রাইম ব্রাঞ্চের সিপি সুরেন্দ্র কুমার জানিয়েছেন, “আইএসআই পরিচালিত একটি অস্ত্র চক্র ধরা পড়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১০টি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে। এর মধ্যে ৫টি তুরস্কে তৈরি এবং ৩টি চিনে তৈরি।”
যেভাবে ধরা পড়ল চক্র
১৯ নভেম্বর ফিল্লৌরের মানদীপ ও লুধিয়ানার দলবিন্দর দিল্লির রোহিনিতে অস্ত্র পৌঁছে দিতে আসছিল। তখনই তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পরে আরও দু’জন, উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা রোহন তোমর এবং অজয় ওরফে মনুকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে।
রেড ফোর্ট বিস্ফোরণের পর কড়া নজর
১০ নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই দিল্লি ও এনসিআর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। দুই দিন পর সরকার সেই ঘটনায় সন্ত্রাসমূলক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে। ঠিক তার মধ্যেই এই আন্তর্জাতিক অস্ত্র চক্র ধরা পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।