Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাতৃত্বের স্বাদ চান, কোমায় আচ্ছন্ন স্বামীর শুক্রাণু সংরক্ষণের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

এক বছরের বেশি সময় ধরে কোমায় স্বামী। তাঁর শুক্রাণু সংরক্ষণ করে ভবিষ্যতে মা হতে চান স্ত্রী। দিল্লি হাইকোর্টে উঠল এক নজিরবিহীন ও স্পর্শকাতর মামলা।

মাতৃত্বের স্বাদ চান, কোমায় আচ্ছন্ন স্বামীর শুক্রাণু সংরক্ষণের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 April 2026 20:04

দ্য ওয়াল ব্যুরো: স্বামী হাসপাতালের শয্যায় কোমা (coma) আচ্ছন্ন। এক বছরের বেশি সময় ধরে তিনি 'ভেজিটেটিভ স্টেট' বা সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। বেঁচে আছেন কেবল কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার (Life Support) সাহায্যে। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেই মাতৃত্বের আলো খুঁজতে চাইছেন স্ত্রী। স্বামীর পরও সন্তান থেকে যাবে তাঁদের মধ্যে যোগসূত্র হয়ে। তাঁদের সন্তান আসুক পৃথিবীতে, সেই ইচ্ছে প্রকাশ করে বিচারব্যবস্থার কড়া নাড়লেন এক মহিলা (wife seeks to conceive with comatose husband case)।

দিল্লি হাইকোর্টে (Delhi High Court) তাঁর আর্জি, স্বামীর শুক্রাণু সংরক্ষণ (sperm preservation comatose husband) করার অনুমতি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে তিনি মা হতে পারেন।  

আবেদনকারীর পক্ষে আইনজীবী অর্জিত গৌর আদালতে জানান, তাঁর মক্কেলের স্বামী ২০২৬ সালের মার্চ মাস থেকে আইসিইউ-তে চিকিৎসাধীন। সময় যত এগোচ্ছে, স্বামীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই অবস্থায় শুক্রাণুর গুণমান নষ্ট হয়ে যাওয়ার আগেই তা সংগ্রহ করে সংরক্ষণ করা জরুরি। দেরি হলে ওই মহিলার মা হওয়ার শেষ আশাটুকুও চিরতরে মুছে যেতে পারে।

কী বলছেন বিশেষজ্ঞরা?

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় 'সার্জিক্যাল স্পার্ম রিট্রিভাল' (surgical sperm retrieval)। আইভিএফ (IVF) বিশেষজ্ঞ শিবানী সচদেব জানিয়েছেন, রোগী কোমায় থাকলেও তাঁর শুক্রাণুর গুণমান সাধারণত নষ্ট হয় না। একটি সূক্ষ্ম সূঁচের সাহায্যে টেস্টিস বা অণ্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে রাখা হয়। এই প্রক্রিয়ায় সংগৃহীত শুক্রাণু বহু বছর পর্যন্ত সুরক্ষিত থাকে, যা দিয়ে পরবর্তীকালে কৃত্রিম প্রজনন সম্ভব।

মহিলা আবেদন জানিয়েছেন, একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হোক যা খতিয়ে দেখবে এই মুহূর্তে তাঁর স্বামীর শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা কতটা নিরাপদ।

আইনি জটিলতা ও সম্মতির প্রশ্ন

এই মামলার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ২০২১ সালের ভারতের প্রজনন সংক্রান্ত আইন। বর্তমান নিয়ম অনুযায়ী, দম্পতির পারস্পরিক সম্মতি ছাড়া শুক্রাণু সংগ্রহ বা ব্যবহার করা যায় না। কিন্তু এক্ষেত্রে স্বামী নিজেই কথা বলার বা সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। এই পরিস্থিতিতে স্ত্রীর একার সম্মতি কি যথেষ্ট? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে আইনি ও নৈতিক বিতর্ক।

আইন বলে, যদি কোনও ব্যক্তি মারা যান, তবে তাঁর পূর্বানুমতি থাকলে মরণোত্তর শুক্রাণু সংগ্রহ সম্ভব। কিন্তু জীবন্ত অথচ সংজ্ঞাহীন কোনও ব্যক্তির ক্ষেত্রে আইন ঠিক কী বলছে, তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে।

আদালতের রায়ের অপেক্ষায় দেশ

কেন্দ্রীয় সরকারের আইনজীবী আয়ুষ গৌর জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। মাতৃত্বের অধিকার কি আইনি জটিলতার ঊর্ধ্বে স্থান পাবে? নাকি 'সম্মতি'র গেরোয় আটকে যাবে এক মহিলার শেষ ইচ্ছে? এখন সারা দেশের নজর দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক রায়ের দিকে। বলাই বাহুল্য, এক করুণ মানবিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে দেশের বিচারবিভাগ।


```