Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাঁকা পথে কেন, ব্রিজভূষণকে কড়া কথা শুনিয়ে মামলা খারিজের আর্জি বাতিল দিল্লি হাইকোর্টে

বিচারপতি নীনা বনসল কৃষ্ণার বেঞ্চ ব্রিজভূষণের একক আবেদনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে।

বাঁকা পথে কেন, ব্রিজভূষণকে কড়া কথা শুনিয়ে মামলা খারিজের আর্জি বাতিল দিল্লি হাইকোর্টে

বাহুবলি বিজেপি নেতার আর্জি এককথায় খারিজ করে দিয়েছে দিল্লির উচ্চ ন্যায়ালয়।

শেষ আপডেট: 29 August 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের 'অন্যায়' আবেদন ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট। কুস্তিগিরদের উপর যৌন হেনস্তার মামলা খারিজ করার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে তুলোধনা করে আদালত বলে হঠাৎ এরকম বাঁকাপথে চলার কারণ কী? ভর্ৎসনা করে বাহুবলি বিজেপি নেতার আর্জি এককথায় খারিজ করে দিয়েছে দিল্লির উচ্চ ন্যায়ালয়।

বিচারপতি নীনা বনসল কৃষ্ণার বেঞ্চ ব্রিজভূষণের একক আবেদনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। ব্রিজভূষণ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার চার্জ গঠন এবং গোটা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে আর্জি জানিয়েছিলেন আদালতে। বিচারপতি কৃষ্ণা সাফ জানিয়ে দেন, চার্জ গঠনের পরে মামলার ওজনের উপর নির্ভর করে সবকিছু বাতিল করে দেওয়া যায় না।

মৌখিকভাবে ব্রিজভূষণকে তিরস্কারের ভাষায় আদালত জানিয়ে দিয়েছে, আপনি যদি চার্জ বাতিলের নির্দেশ চেয়ে আসতেন তাহলে তা সম্ভব ছিল। এখন যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন এই আবেদন বাঁকা পথ অবলম্বন ছাড়া আর কিছু নয়।

ব্রিজভূষণের আইনজীবী আদালতে বলেন, এফআইআরের নেপথ্যে এক গোপন এজেন্ডা রয়েছে। প্রকৃতপক্ষে অভিযোগকারিণী কুস্তিগিরদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনওভাবে কুস্তি ফেডারেশনের পদ থেকে তাঁর মক্কেলকে উৎখাত করা। হাইকোর্ট অবশ্য ব্রিজভূষণের কৌঁসুলিকে যৌন হেনস্তা মামলা বাতিলের যুক্তি দেখিয়ে একটি সংক্ষিপ্তসার দু সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। এই আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।

আবেদনে বিজেপির প্রাক্তন বাহুবলি সাংসদ ব্রিজভূষণ বলেছেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা ছিল একপেশে। অভিযোগকারীদের বয়ানের ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। উল্লেখ্য, ৬ মহিলা কুস্তিগির ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। যা নিয়ে দিল্লিসহ দেশজুড়ে তোলপাড় আন্দোলন গড়ে ওঠে।


```