Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দাউদ ইব্রাহিমও তো ভোটে দাঁড়াতে পারে, কেন বলল দিল্লি হাইকোর্ট?

জেলবন্দি রাজনীতিকদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অনুমতি চেয়ে একটি জনস্বার্থ আবেদন খারিজ করে বুধবার এই মন্তব্য করে দিল্লি হাইকোর্ট।

দাউদ ইব্রাহিমও তো ভোটে দাঁড়াতে পারে, কেন বলল দিল্লি হাইকোর্ট?

দাউদ ইব্রাহিম। ফাইল ছবি।

শেষ আপডেট: 1 May 2024 13:05

দ্য ওয়াল ব্যুরো: 'তাহলে কোনওদিন দাউদ ইব্রাহিমও তো ভোটে লড়তে পারে।' জেলবন্দি রাজনীতিকদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অনুমতি চেয়ে একটি জনস্বার্থ আবেদন খারিজ করে বুধবার এই মন্তব্য করে দিল্লি হাইকোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রসঙ্গ উত্থাপন করে আবেদনে বলা হয়, আম আদমি পার্টির নীতি-আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে দিল্লিবাসীর অধিকারকে বঞ্চিত করা হচ্ছে।

দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার বেঞ্চ বুধবার সেই জনস্বার্থ আবেদনটি খারিজ করে দেয়। আবেদনে বলা হয়েছিল, আদালত যেন নির্বাচন কমিশনকে আদেশ দেয়, যাতে গ্রেফতার হওয়া রাজনৈতিক নেতা এবং প্রার্থীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করতে পারেন। অথবা এ সংক্রান্ত নীতি প্রণয়নের চিন্তাভাবনা করতে।

এর আগে আবেদনকারী এক আইনের ছাত্রকে জরিমানা করলেও এদিন আদালত তা প্রত্যাহার করে নিয়েছে। যদিও তাঁর কৌঁসুলিকে বেঞ্চ বলেছে, আপনার মক্কেলকে সংবিধান মোতাবেক ক্ষমতা বণ্টনের বিষয়টি শিখিয়ে দেবেন। অস্থায়ী প্রধান বিচারপতি বলেন, আপনারা চান যে, গ্রেফতার হওয়া সব নেতা-প্রার্থী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটের প্রচার করতে পারুক। যদি তা হয়, তাহলে তো সব দাগি আসামিই রাজনৈতিক দল খুলে বসবে। দাউদ ইব্রাহিমও নির্বাচনে লড়াই করবে এবং ভিডিও কনফারেন্সে ভোট প্রচার করবে।

বেঞ্চ আরও বলে, আদালত চায় না রাজনৈতিক বিষয়ে ঢুকে পড়ে। কিন্তু, সকলেই চায় রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আবেদনের পর আবেদন আসছে এজলাসে। কেউ চাইছে, কাউকে জেলে পোরা হোক। আবার কেউ চাইছে, কাউকে মুক্তি দেওয়া হোক। আদালতের মন্তব্য, আমরা খুব ভালো করেই টের পাচ্ছি যে, এসব আবেদন হচ্ছে রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে। এর মধ্যে প্রচার পাওয়ার সম্পর্ক জড়িত। আর তাতে আদালতকে জড়ানোর চেষ্টা চলছে। এটা একটা কৌশল হলেও আপনারা ভাববেন না যে, আমরা সেই চাতুরি বুঝতে পারছি না, বলেন তিনি।


```