
দিল্লির বেহাল নিকাশি।
শেষ আপডেট: 30 July 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু ঘিরে রাজধানীর নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দিল্লি ও সংলগ্ন এলাকার ১৮টি নিকাশি খাল পলি জমে পুরোপুরি অকেজো হয়ে আছে বলে অভিযোগ করেছেন উপরাজ্যপাল বিকে সাক্সেনা। তিনি এজন্য সরাসরি আঙুল তুলেছেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজের দিকে। এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্টে মন্ত্রী সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন।
গত শনিবার ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন জন পড়ুয়া প্রাণ হারান। তাঁরা ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য সেখানে ভর্তি হয়েছিলেন।
কোচিং সেন্টারের বেসমেন্টটি রাস্তার থেকে আট ফুট নীচে অবস্থিত। ঘটনার সময় প্রবল বৃষ্টিতে রাস্তায় কোমর সমান জল জমে গিয়েছিল।
উপরাজ্যপালের অভিযোগ, নিকাশি খালগুলির দূরবস্থার কারণেই রাস্তার জল নড়ে না। দিল্লি সরকারের খাল সংস্কার বিভাগের দায়িত্বে আছেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তাঁর বক্তব্য, উপরাজ্যপাল অসত্য কথা বলছেন। খাল সংস্কারের ফাইল আমার দফতরে আটকে নেই। ফাইল অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্ষা থামলে কাজ শুরু হবে।
LG Office @LtGovDelhi is claiming the decision is awaited as file is pending with Minister.
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) July 29, 2024
They should know that file was approved long back.
Even Order has been issued vide F.16(918)/UD/W/2024/021769737/2545 - 2575 dated 29 April, 2024 with the Subject as “Order assigning… pic.twitter.com/SpcCt8XQMN
এদিকে, দিল্লির ওই ঘটনা নিয়ে তিন সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। মৃত তিন পড়ুয়ার পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার কথা ঘোষণা করেছেন উপরাজ্যপাল সাক্সেনা।