Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ বছরে প্রথমবার জানুয়ারিতে এত পরিষ্কার বাতাস, দূষণ কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলল দিল্লি

শনিবার রাতের বৃষ্টি আর তার পরের দিনের মেঘলা আকাশ দিল্লির দীর্ঘদিনের দূষণঘন পরিবেশকে অনেকটাই স্বচ্ছ করল। 

৪ বছরে প্রথমবার জানুয়ারিতে এত পরিষ্কার বাতাস, দূষণ কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলল দিল্লি

দিল্লিতে কমছে দূষণের মাত্রা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 January 2026 12:25

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণ (Delhi air quality) নতুন কিছু নয়। শীত পড়তেই কুয়াশা ও দূষণের কারণে রাজধানী কার্যত ধোঁয়ায় ঢেকে থাকে দিনের বেশিরভাগ সময়েই। ভোরের দিকে দৃশ্যমানতা নেমে যায় প্রায় শূন্যের কাছাকাছি। শ্বাসকষ্ট, হাঁপানির মতো শারীরিক সমস্যাতেও ভুগছেন বহু। দূষণ কবে কমবে (Delhi pollution drop), এই প্রশ্ন থেকেই গেছে। এরইমধ্যে অবশেষে একটু স্বস্তি মিলল।

শনিবার রাতের বৃষ্টি আর তার পরের দিনের মেঘলা আকাশ দিল্লির দীর্ঘদিনের দূষণঘন পরিবেশকে অনেকটাই স্বচ্ছ করল। গত চার বছরে এই প্রথম জানুয়ারি মাসের সবচেয়ে পরিষ্কার বাতাস পেল দিল্লি (Cleanest January air)। ফলে টানা দূষণের চাপের পরে সাধারণ মানুষ সকালে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

রবিবার সকাল ৯টায় দিল্লির ২৪ ঘণ্টার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) কমে দাঁড়ায় ১৫০-এ। শনিবার সন্ধ্যায় যেখানে AQI ছিল ১৯৩, সেখানে রাতের বৃষ্টিতে দূষণ অনেকটাই কমে যায় (AQI improvement Delhi)। জানুয়ারিতে এর চেয়ে ভালো AQI শেষবার পাওয়া গিয়েছিল ২০২২ সালের ৯ জানুয়ারি, যখন সূচক ছিল মাত্র ৬৯। টানা ১০৩ দিন, অর্থাৎ প্রায় সাড়ে তিন মাস পর দিল্লির বাতাস আবার ‘মডারেট’ বা সহনীয় পর্যায়ে ফিরল।

আবহাওয়ার পরিবর্তনে দূষণ ছত্রভঙ্গ

আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের বৃষ্টি, মেঘলা আকাশ আর উত্তর দিকের ঠান্ডা হাওয়ার কারণে বাতাসে জমে থাকা দূষণ ছড়িয়ে গেছে (Winter rain clears pollution)। তাই শহরের অনেক এলাকায় দৃশ্যমানতাও আগের তুলনায় পরিষ্কার হয়েছে। ঠান্ডা কিছুটা বাড়লেও দূষণ কমায় মানুষ স্বস্তি পেয়েছে।

IMD জানিয়েছে, আজ দিল্লি-এনসিআরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাস বইবে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে। রাত ও ভোরে নিচু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি কম। হিমালয়ে তুষারপাত হওয়ায় ২৬ জানুয়ারিতেও রাতের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

স্বল্পস্থায়ী শীত!

আবহবিদরা জানিয়েছেন, এই ঠান্ডার জেরে তৈরি শৈত্যপ্রবাহ খুব দীর্ঘস্থায়ী হবে না। ২৭ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে দিল্লি-এনসিআরে, যা বাতাসের দিক পাল্টে তাপমাত্রা কিছুটা বাড়াতে পারে। সোমবার রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতাও জারি করেছে ভারতের আবহাওয়া দফতর।

GRAP-এর কঠোর বিধিনিষেধ প্রত্যাহার, সতর্কতা বজায়

এয়ার কোয়ালিটি উন্নতি হওয়ায় ২২ জানুয়ারি থেকে GRAP-এর তৃতীয় ধাপ তুলে নিয়েছে CAQM। এই ধাপে নির্মাণকাজে কড়াকড়ি, কিছু ডিজেল গাড়ির ওপর নিষেধাজ্ঞা-সহ বেশ কয়েকটি কঠোর নিয়ম কার্যকর ছিল। তবে নিষেধাজ্ঞা শিথিল হলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে যে শীতের আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে, ফলে দূষণের মাত্রাও আবার বাড়তে পারে।

তাই বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, শিল্পাঞ্চলে নির্গমন নিয়ন্ত্রণ, এবং যানবাহনের দূষণ কমানোর মতো GRAP-এর প্রথম ও দ্বিতীয় ধাপের নির্দেশিকা মেনে চলতেই হবে, বলে জানানো হয়েছে। অন্যদিকে, স্থানীয় প্রশাসনও আশ্বাস দিয়েছে, দিল্লির AQI যেন ফের খারাপ দিকে না যায়, সে জন্য নিয়মিত নজরদারি চালু থাকবে।


```