Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাখির ধাক্কায় মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, পাটনা বিমানবন্দরে ফিরল দিল্লিগামী ইন্ডিগো বিমান

পাটনা বিমানবন্দরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'সকাল ৮টা ৪২ মিনিটে পাটনা থেকে দিল্লিগামী বিমানটির টেকঅফের পরই পাখির ধাক্কা লাগে বলে জানা যায়।' 

পাখির ধাক্কায় মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, পাটনা বিমানবন্দরে ফিরল দিল্লিগামী ইন্ডিগো বিমান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 July 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে বিপত্তি। পাখির ধাক্কায় ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানকে (Delhi bound IndiGo Flight) তড়িঘড়ি ফেরানো হল পাটনা বিমানবন্দরে। এরফলে বিমানে থাকা প্রায় ১৭৫ জন যাত্রী ও ক্রু-সদস্য সকলেরই প্রাণরক্ষা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন বলেই জানিয়েছে পাটনা বিমানবন্দর (Patna Airport) কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৪২ মিনিটে পাটনা বিমানবন্দর থেকে টেক অফ নেয় ইন্ডিগোর বিমান (IndiGo Flight) আইজিও৫০০৯। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি (Technical Fault) দেখা দেয়। পরবর্তী সময়ে রানওয়ের উপর একটি পাখির দেহের টুকরো পাওয়া যায়। তাতেই বোঝা যায়, যে পাখির ধাক্কাতেই সমস্যা হয়েছে বিমানের ইঞ্জিনে।

পাটনা বিমানবন্দরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'সকাল ৮টা ৪২ মিনিটে পাটনা থেকে দিল্লিগামী বিমানটির টেকঅফের পরই পাখির ধাক্কা লাগে বলে জানা যায়। রানওয়ের উপর মৃত পাখির ছিন্নভিন্ন দেহাবশেষ পাওয়া গিয়েছে। এটি অ্যাপ্রোচ কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বিমানে জানানো হয়। এরপরই পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বেশি দূর যাওয়া সম্ভব হবে না। তাঁরা পাটনায় ফিরে আসতে চান। স্থানীয়ভাবে সতর্কতা জারি করা হয়। বিমানটি ৯টা ৩ মিনিটে রানওয়ে ৭-এ নিরাপদে অবতরণ করে।'

ঘটনার সময় বিমানে যাত্রী ও ক্রু-সদস্য মিলিয়ে মোট ১৭৫ জন ছিলেন। সকলেই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, ঘটনার পর বিমানটিকে প্রযুক্তিগত পরীক্ষার জন্য রাখা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

মঙ্গলবার ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, ইন্ডিগোর ৬ই-৭২৯৫ নম্বর বিমানটি সকাল ৬টা ৩৫ মিনিটে ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর (Devi Ahilyabai Holkar Airport) থেকে ছাড়ে। প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করার পরই পাইলট বোঝেন, বিমানে কোনও একটি প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটি (Technical Fault) রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করেন। তারপরই বিমানটিকে ইন্দোরে ফিরিয়ে আনা হয়।  


```