Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির ‘বাবা’-র সঙ্গিনীরা গ্রেফতার, ছাত্রছাত্রীদের উপর চাপ তৈরির অভিযোগে স্বীকারোক্তি

গ্রেফতার হওয়া তিনজন হলেন— শ্বেতা শর্মা (অ্যাসোসিয়েট ডিন), ভাবনা কপিল (এক্সিকিউটিভ ডিরেক্টর) এবং কাজল (সিনিয়র ফ্যাকাল্টি)। 

দিল্লির ‘বাবা’-র সঙ্গিনীরা গ্রেফতার, ছাত্রছাত্রীদের উপর চাপ তৈরির অভিযোগে স্বীকারোক্তি

দিল্লি বাবা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 October 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi God Man) স্বঘোষিত গডম্যান চৈতন্যানন্দ সরস্বতী (Chaitanyananda Saraswati) ওরফে পার্থসারথীর বিরুদ্ধে যৌন হেনস্থার (Molestation) মামলায় এবার গ্রেফতার হলেন তাঁর তিন ঘনিষ্ঠ মহিলা সহযোগী। পুলিশ জানিয়েছে, জেরায় তাঁরা স্বীকার করেছেন যে বাবার নির্দেশে তাঁরা ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে, নানা অজুহাতে তাঁর কাছে যেতে বাধ্য করতেন এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা করতেন।

গ্রেফতার হওয়া তিনজন হলেন— শ্বেতা শর্মা (অ্যাসোসিয়েট ডিন), ভাবনা কপিল (এক্সিকিউটিভ ডিরেক্টর) এবং কাজল (সিনিয়র ফ্যাকাল্টি)। এঁদের বিরুদ্ধে হেনস্থায় সহযোগিতা, ভয় দেখানো ও প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

অগস্টে দিল্লির বসন্ত কুঞ্জে শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবে থাকা অবস্থাতেই চৈতন্যানন্দের বিরুদ্ধে অন্তত ১৭ জন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ আনেন। সেই মামলায় রবিবার ভোরে আগ্রার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি পাঁচ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬২ বছরের এই স্বঘোষিত ধর্মগুরুর আচরণে কোনও অনুতাপের ছাপ নেই। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি আইপ্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। একটি ফোন থেকেই ইনস্টিটিউটের ক্যাম্পাস ও হোস্টেলের সিসিটিভি ফুটেজে প্রবেশাধিকার মিলত। ফোনের তথ্য ঘেঁটে পুলিশ জানিয়েছে, মহিলা ছাত্রছাত্রীদের যোগাসনের ছবিতে কুরুচিকর মন্তব্য করতেন তিনি।

চৈতন্যানন্দের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত মিলিয়ে প্রায় ৮ কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ করেছে প্রশাসন।

প্রাক্তন এক ছাত্রের কথায়, প্রায় ন’বছর ধরেই ছাত্রীদের হেনস্থা করতেন চৈতন্যানন্দ। তাঁদের ফোন কেড়ে নিয়ে আলাদা কক্ষে রাখতেন। পরিবর্তে দামী ফোন (ব্ল্যাকবেরি, অ্যাপল) দেওয়া হত, যাতে বাবার অনুগামীরা মেসেজ ও চ্যাট মুছে ফেলতে পারে। পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হত।

২০১৬ সালে ওই ছাত্রীর এক সহপাঠীকে টার্গেট করা হয়েছিল বলেও অভিযোগ। তাঁকে বলা হয়েছিল বিদেশে বা মথুরায় ইন্টার্নশিপে পাঠানো হবে। সন্দেহ হওয়ায় ওই ছাত্রী কয়েক দিনের মধ্যেই ইনস্টিটিউট ছেড়ে দেন।

এফআইআরের অভিযোগ, রাতে ছাত্রছাত্রীদের ঘরে ডেকে পাঠাতেন, অশালীন বার্তা পাঠাতেন এবং সিসিটিভির মাধ্যমে তাঁদের চলাফেরা নজরদারি করতেন চৈতন্যানন্দ। অভিযোগ আরও, তিনি ও তাঁর অনুগামীরা প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগসাজশ থাকার দাবি করে প্রশাসনিক সহযোগিতা আদায় করতেন।

এখন পর্যন্ত এই মামলায় অন্তত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। চৈতন্যানন্দের তিন মহিলা সহযোগীকে পাকড়াও করার পর তদন্তে আরও বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে জানিয়েছে পুলিশ।


```