Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

দিল্লি বাবা গ্রেফতার মাঝরাতে, আগ্রার হোটেল থেকে পাকড়াও করে পুলিশ

ধর্মীয় এই নেতা তথা দিল্লির একটি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন ডিরেক্টর চৈতনানন্দ সরস্বতীকে রাত সাড়ে তিনটে নাগাদ আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

দিল্লি বাবা গ্রেফতার মাঝরাতে, আগ্রার হোটেল থেকে পাকড়াও করে পুলিশ

স্বামী চৈতন্যানন্দ সরস্বতী

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 September 2025 08:17

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন লুকিয়ে বেড়ানো দিল্লির স্বঘোষিত বাবাজি স্বামী চৈতন্যানন্দ অবশেষে পুলিশের জালে। ধর্মীয় এই নেতা তথা দিল্লির একটি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন ডিরেক্টর চৈতনানন্দ সরস্বতীকে রাত সাড়ে তিনটে নাগাদ আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

স্বামী চৈতন্যানন্দ সরস্বতী শ্রীশারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, দিল্লির কর্তা ছিলেন। সেই সংস্থার ১৭ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। তার পর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এই ধর্মনেতা। দুর্বলতর শ্রেণির মেয়েদের স্কলারশিপ দিয়ে এই সংস্থায় পড়ানো হতো। বাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি অসংখ্য মেয়েকে লাঞ্ছনাকারী ভাষা ব্যবহার করতেন, অনাবশ্যক স্পর্শ করতেন ও অশ্লীল মেসেজ পাঠাতেন।

এই অভিযোগের পরেই শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসন স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে ওরফে পার্থসারথিকে বহিষ্কার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। ৬২ বছর বয়সি এই গুরুকে গোপন সূত্রে খবর পেয়ে আগ্রা থেকে গ্রেফতার করে পুলিশ। 

এফআইআর অনুসারে তিনি মেয়েদের বেশিরাতে তাঁর ঘরে ডেকে পাঠাতেন। এমনকী অনেক রাতে মেয়েদের অশ্লীল মেসেজ পাঠাতেন। তিনি সিসিটিভির মাধ্যমে তাঁর ফোন থেকে ছাত্রীদের উপর নজর রাখতেন বলেও অভিযোগ। গত শুক্রবার দিল্লির পাটিয়ালা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে, শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসনও। আর্থিক নয়ছয়ের অভিযোগ এনেছে তাঁর মঠ কর্তৃপক্ষ। তিনি প্রচুর সম্পত্তির মালিক এবং ট্রাস্টের টাকা হাতিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। যাওয়ার আগে তিনি ব্যাঙ্ক থেকে ৫৫ লক্ষ টাকা তুলেছিলেন এবং বিভিন্ন নামে তাঁর বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট রয়েছে বলেও অভিযোগ।


```